× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের সিনেমায় নায়িকারা

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ১৮ মে ২০২৬ ০৮:৪৬ এএম

(বাঁ থেকে)প্রার্থনা ফারদিন দীঘি,বিদ্যা সিনহা মিম ,সাবিলা নূর,নাজিফা তুষি ,পূজা চেরি।

(বাঁ থেকে)প্রার্থনা ফারদিন দীঘি,বিদ্যা সিনহা মিম ,সাবিলা নূর,নাজিফা তুষি ,পূজা চেরি।

ঈদকে ঘিরে প্রতি বছরই দেশের সিনেমাপ্রেমীদের আগ্রহ থাকে তুঙ্গে। রুপালি পর্দায় কোন তারকা কী চমক নিয়ে আসছেন, কোন গল্প দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে কিংবা কে নিজেকে ভেঙে নতুনভাবে হাজির হবেনÑ এসব নিয়েই জমে ওঠে আলোচনা। এবারও তার ব্যতিক্রম নয়। অ্যাকশন, থ্রিলার, গ্রামীণ প্রেম, আবেগ কিংবা মনস্তাত্ত্বিক রহস্যÑ সব মিলিয়ে আসন্ন ঈদের সিনেমাগুলোতে দেখা যাবে ভিন্নধর্মী সব নারী চরিত্র। জনপ্রিয় নায়িকারা নিজেদের পরিচিত গণ্ডি ভেঙে হাজির হচ্ছেন একেবারে নতুন রূপে। কেউ হয়েছেন দুর্ধর্ষ অ্যাকশন গার্ল, কেউ নেতিবাচক চরিত্রে, আবার কেউ বা গ্রামীণ জনপদের রহস্যময় নারী। সব মিলিয়ে এবারের ঈদ যেন নায়িকাকেন্দ্রিক গল্পের এক বর্ণিল আয়োজন।

মিমের ‘মালিক’

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবার ঈদে ফিরছেন অ্যাকশন লুকে। আরিফিন শুভর সঙ্গে তার বহুল আলোচিত সিনেমা ‘মালিক’-এ দেখা যাবে অ্যাকশনধর্মী চরিত্রে। চরিত্রটির জন্য দীর্ঘদিন মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির প্রশিক্ষণ নিয়েছেন মিম।

বুবলির ‘পিনিক’

অন্যদিকে শবনম বুবলি অভিনীত পিনিক সিনেমায় দর্শক দেখতে পাবেন একেবারে নতুন এক বুবলিকে। রহস্য আর মনস্তাত্ত্বিক টানাপড়েনে ভরা এ গল্পে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমা সংশ্লিষ্টদের মতে, এটি তার ক্যারিয়ারের অন্যতম সাহসী সিদ্ধান্ত।

‘বনলতা সেন’ হয়ে আসছেন নাবিলা

গ্রামীণ আবহ আর সাহিত্যঘেঁষা গল্প নিয়ে আসছে বনলতা সেন। এতে অভিনেত্রী নাবিলাকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে। চরিত্রটির জন্য তাকে একাধিক অডিশন দিতে হয়েছে, এমনকি শারীরিক পরিবর্তনের মধ্য দিয়েও যেতে হয়েছে।

তুষির ‘রইদ’

পরিচালক মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমায় রহস্যময় এক নারীর চরিত্রে হাজির হচ্ছেন নাজিফা তুষিকে। কিছুটা বন্য, কিছুটা অস্বাভাবিক স্বভাবের এ চরিত্রের জন্য দীর্ঘ সময় প্রত্যন্ত অঞ্চলে কাটিয়েছেন তিনি। এ ব্যতিক্রমী চরিত্রটি নিজের ভেতর নিখুঁতভাবে ধারণ করতে এ অভিনেত্রীকে দীর্ঘ সময় ধরে প্রত্যন্ত অঞ্চলে নানা অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে।

সাবিলা-মিথিলার ‘রকস্টার’

এদিকে শাকিব খানের নায়িকা হয়ে বড়পর্দায় আসছেন সাবিলা নূর। আরও রয়েছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ তানজিয়া জামান মিথিলা। আগামী সপ্তাহেই সেন্সরে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত ‘রকস্টার’ সিনেমাটি। জানা গেছে, এখানে সাবিলা নূরের চরিত্র গল্পের মোড় ঘুরিয়ে দেবে, আর মিথিলাকে দেখা যাবে গ্ল্যামারের বাইরে বহুমাত্রিক এক ভূমিকায়।

দীঘির ‘বিদায়’

দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন প্রার্থনা ফারদিন দীঘি। শেষ মুহূর্তে বক্স অফিসের নানামুখী হিসাব-নিকাশে মুক্তির সিদ্ধান্ত কিছুটা এদিক-ওদিক হওয়ার সম্ভাবনা থাকলেও আলোচনায় বেশ এগিয়ে আছে প্রার্থনা ফারদিন দীঘির ‘বিদায়’ সিনেমাটি। তার অভিনীত বিদায় সিনেমাটি মধ্যবিত্ত জীবনের আবেগঘন গল্প নিয়ে নির্মিত। এ সিনেমায় দীঘির সঙ্গে অভিনয় করেছেন বাপ্পারাজ।

দ্বৈত চমকে পূজা

সবশেষে ডাবল চমক নিয়ে হাজির হচ্ছেন পূজা চেরি। একদিকে স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ অন্যদিকে গ্রামীণ প্রেমের গল্পভিত্তিক ‘নাকফুলের কাব্য’Ñ দুটি ভিন্ন স্বাদের সিনেমায় দেখা যাবে তাকে। ফলে এবারের ঈদে বড়পর্দার আলোচনায় যে নায়িকাদের আধিপত্য থাকবে, তা বলাই যায়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা