প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৮:৩৩ পিএম
আপডেট : ১৭ মে ২০২৬ ২১:১৭ পিএম
কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
দেশে পৌঁছেছে অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ। তার জানজায় অংশগ্রহণের জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
ফেসবুকে দেওয়া এক পোস্টে রবিবার সকলকে সুবিধা অনুযায়ী জানাজায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
নাসীরুদ্দীন লিখেছেন, “আমাদের জুলাইয়ের সহযোদ্ধা কারিনা কায়সার চিরতরে বিদায় নিয়েছেন। আজ (রবিবার) তার জানাজা এবং কাল দাফন হবে। প্রথম জানাজা বাদ মাগরিব (বনানী ডিওএইচএস মাঠে), দ্বিতীয় জানাজা বাদ এশা (বনানী দরবার শরীফ), তৃতীয় জানাজা রাত ১০টায় (কেন্দ্রীয় শহীদ মিনার)।
“সকলকে যার যার সুবিধা অনুযায়ী জানাজায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষত রাত ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই উপস্থিত থাকবো। জুলাইয়ের সকল সহযোদ্ধা, ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে আমাদের সহযোদ্ধা কারিনা কায়সারকে শেষ বিদায় জানাবো”।
লিভার-সংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে ঢাকার এভার কেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে তার মৃত্যু হয়।