× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৮:১৫ পিএম

আপডেট : ১৭ মে ২০২৬ ১৮:২২ পিএম

কারিনা কায়সার। ছবি: ফেসবুক থেকে

কারিনা কায়সার। ছবি: ফেসবুক থেকে

চেন্নাই থেকে দেশে এসে পৌঁছেছে অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ।

আরও পড়ুন: কারিনার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

কারিনাকে বহনকারী বিমানটি রবিবার বিকাল ৪টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ৫টা ২০ মিনিটে কারিনার মরদেহ গ্রহণ করেন তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। 

বিমানবন্দর থেকে প্রথমে বনানী ডিওএইচএসে তাদের বাসায় মরদেহ রাখা হবে। মাগরিবের নামাজের পর ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা হবে। রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে তার মরদেহ।

সেখান থেকে আগামী সোমবার কারিনার মরদেহ নেওয়া হবে মুন্সিগঞ্জের গজারিয়ায় নানা বাড়িতে। সোমবার ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেনতার বাবা কায়সার হামিদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা