× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘রকস্টার’-এ বিশেষ চরিত্রে সুনিধি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৭:৪৮ পিএম

ভারতের সংগীতশিল্পী সুনিধী নায়েক।

ভারতের সংগীতশিল্পী সুনিধী নায়েক।

ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকাই সিনেমায় সবচেয়ে বেশি আলোচনায় থাকা ছবিগুলোর একটি রকস্টার। শুরু থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। আর সেই আগ্রহের কেন্দ্রে রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। একের পর এক পোস্টার, অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজার প্রকাশের পর সিনেমাটি নিয়ে কৌতূহল আরও বেড়ে যায়। সম্প্রতি প্রকাশিত প্রথম গান ‘পিরিতি’ যেন সেই উন্মাদনাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূরকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তানজিয়া জামান মিথিলা। প্রকাশিত ‘পিরিতি’ গানে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই। শুধু গানেই নয়, সিনেমার একটি বিশেষ চরিত্রেও তাকে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।

তবে এর মধ্যেই নতুন এক চমকের খবর শোনা যাচ্ছে, ছবিটির গুরুত্বপূর্ণ একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ভারতের সংগীতশিল্পী সুনিধী নায়েক। দুই বাংলার সংগীতপ্রেমীদের কাছে পরিচিত এই শিল্পী বাংলাদেশে আরও বেশি পরিচিত শায়ান চৌধুরী অর্ণবের সহধর্মিণী হিসেবে। জানা গেছে, সিনেমাটির শেষ দিকের শুটিংয়েই অংশ নেন তিনি।

রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে বিশেষ পরিচিতি পাওয়া সুনিধি নায়েক ‘ও যে মানে না মানা’, ‘বন্ধু রহো সঙ্গে’ ও ‘বুক বেঁধে তুই দাঁড়া দেখি’-এর মতো গানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন। শাস্ত্রীয় সংগীতেও রয়েছে তার দৃঢ় প্রশিক্ষণ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা