× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারিনার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৭:৪৪ পিএম

আপডেট : ১৭ মে ২০২৬ ১৭:৫২ পিএম

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার

নিভে গেল সম্ভাবনাময় এক প্রাণ। কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনে। কয়েকদিন ধরেই জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই লড়াই থেমে যায় ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে।

আরও পড়ুন: কারিনা কায়সারের মৃত্যুতে শোক জানালেন মারুফ কামাল খান

চিকিৎসাধীন অবস্থাতেই শুক্রবার রাতে মারা যান কারিনা কায়সার। মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার বাবা, কায়সার হামিদ। সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি মেয়ের জন্য সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন। মরদেহ দেশে আনার বিষয়ে কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছেন, সব প্রক্রিয়া শেষে আজ রোববার দেশে আসবে এবং সোমবার দাফন করা হবে।কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন শোবিজ অঙ্গনের অনেক তারকা, নির্মাতা, কনটেন্ট ক্রিয়েটর ও ভক্তরা। কারিনাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন অভিনেতা তারিক আনিম খান। সামাজিক মাধ্যমে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমাদের সুন্দর একটি আগামী হারিয়ে গেল। একসঙ্গে থেকে আলাদা হয়ে গেল। কারিনা কায়সার আমাদের ছেড়ে চলে গেল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’ নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক মাধ্যমে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে তিনি লেখেন, ‘যখন মানুষের পাশে দাঁড়ানোর ডাক আসছিল, তুমি নির্দ্বিধায় দাঁড়াইছিলা, কারিনা। বাংলাদেশ তোমাকে মনে রাখবে। আর আমি মনে রাখব তোমার উইটের কারণে, তোমার ডিলাইটফুল প্রেজেন্সের কারণে। তোমার সঙ্গে করা কাজ ‘৩৬-২৪-৩৬’-এর কারণে।’ অভিনেত্রী তাসনিয়া ফারিণ তার সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে লিখেছেন, ‘তার মাঝে এক অন্যরকম আলো ছিল। কোনো ঘরে ঢুকলেই তার ইতিবাচক ও হাস্যোজ্জ্বল উপস্থিতি সবার নজর কাড়ত। শান্তিতে ঘুমাও কারিনা। এই পৃথিবী তোমার যোগ্য ছিল না।’ চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি কারিনার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন। তিনি লেখেন, ‘কারিনা আপু তুমি না আমাকে সেদিন কল দিয়ে বললে দীঘি আমি কিন্তু বিদায় ফার্স্ট ডেই দেখব। তুমি না আমার সঙ্গে ঘুরতে যেতে চাইলে। আপু প্রত্যেকটা কথা আমার কানে বাজতেছে। ভালো থাকো আপু।’ এ ছাড়া অনেক অভিনেত্রী অভিনেতা ও বিনোদন অঙ্গনের তারকা শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা