× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাটম্যান ২-তে যুক্ত হলেন স্কারলেট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৭:৩৫ পিএম

হলিউড তারকা স্কারলেট জোহানসন

হলিউড তারকা স্কারলেট জোহানসন

মার্ভেলের ‘ব্ল্যাক উইডো’ চরিত্রে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া হলিউড তারকা স্কারলেট জোহানসন এবার যোগ দিচ্ছেন ডিসি ইউনিভার্সে। দীর্ঘ প্রতীক্ষার পর নির্মিত হতে যাওয়া বহুল আলোচিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান : পার্ট ২’-এ তাকে দেখা যাবে বলে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নতুন উত্তেজনা।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ব্যাটম্যান’-এর সিক্যুয়াল হিসেবে আসছে এই নতুন কিস্তি। আগের মতোই ‘ব্রুস ওয়েন’ বা ব্যাটম্যান চরিত্রে ফিরছেন রবার্ট প্যাটিনসন। ফলে সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশা আরও বেড়ে গেছে।

পরিচালক ম্যাট রিভস বরাবরের মতোই এবারও কাস্টিং নিয়ে রহস্য বজায় রেখেছেন। সম্প্রতি নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে তিনি স্কারলেট জোহানসনের পুরনো সিনেমা ‘আন্ডার দ্য স্কিন’-এর একটি দৃশ্য শেয়ার করেন। সঙ্গে লেখেন, ‘পরবর্তী স্টপেজ, গথাম… স্বাগতম।’ এই ইঙ্গিত থেকেই শুরু হয় নতুন জল্পনা।

গুঞ্জন রয়েছে, এই সিনেমায় স্কারলেটকে দেখা যেতে পারে ‘গিল্ডা ডেন্ট’ চরিত্রে, যিনি হার্ভি ডেন্টের স্ত্রী। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

শুধু স্কারলেটই নন, সিক্যুয়ালে আরও কয়েকজন বড় তারকার যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এর মধ্যে সেবাস্টিয়ান স্ট্যান থাকতে পারেন ‘হার্ভি ডেন্ট’ বা ‘টু-ফেস’ চরিত্রে, আর প্রবীণ অভিনেতা চার্লস ড্যান্সকে দেখা যেতে পারে ‘ক্রিস্টোফার ডেন্ট’ হিসেবে।

আগের সিনেমা থেকে ফিরছেন একাধিক পরিচিত মুখও। জেফরি রাইট থাকছেন ‘জিম গর্ডন’ চরিত্রে, অ্যান্ডি সার্কিস আবারও ‘আলফ্রেড’ হিসেবে এবং কলিন ফ্যারেল ফিরছেন ‘পেঙ্গুইন’ চরিত্রে। তবে ‘ক্যাটওম্যান’ চরিত্রে থাকা জো ক্রাভিটজ এবার থাকছেন না বলে জানা গেছে।

দ্য ব্যাটম্যান : পার্ট ২-এর চিত্রনাট্য লিখছেন ম্যাট রিভস ও ম্যাটসন টমলিন। ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে, চলতি বছরেই শুরু হবে শুটিং। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ১ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা