প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মে ২০২৬ ০৯:৫৬ এএম
প্যাস্টেল শেডের দৃষ্টিনন্দন গাউনে বলিউড অভিনেত্রী ,আলিয়া ভাট।ছবি: অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকে।
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনগুলোর একটি কান চলচ্চিত্র উৎসব। প্রতি বছরই এই উৎসবকে ঘিরে তারকাদের ফ্যাশন, গ্ল্যামার ও সিনেমা নিয়ে তৈরি হয় বাড়তি উন্মাদনা। বিশ্বের নানা প্রান্তের নির্মাতা, শিল্পী ও সমালোচকদের মিলনমেলায় পরিণত হওয়া এই উৎসবের লালগালিচায় কে কতটা নজর কাড়লেন, সেদিকেও থাকে সবার চোখ। এবারের আসরেও তার ব্যতিক্রম হয়নি। আর শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
 looks absolutely dreamy at Cannes in a Yash Patil (@that-6a05460074d91.jpg)
ফ্রান্সের দক্ষিণ উপকূলে গত মঙ্গলবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর। আগামী ২৩ মে পর্যন্ত চলবে বিশ্ব সিনেমার এই মর্যাদাপূর্ণ আয়োজন। বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও সমালোচকদের উপস্থিতিতে ইতোমধ্যেই উৎসবমুখর হয়ে উঠেছে পুরো পরিবেশ।
উৎসবে অংশ নিয়েই সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন আলিয়া ভাট। সেখানে তাকে দেখা গেছে প্যাস্টেল শেডের দৃষ্টিনন্দন একটি গাউনে। ফরাসি সৈকতের নীল জলরাশি আর রোদেলা আবহাওয়ার সঙ্গে তার এই লুক যেন তৈরি করেছে অন্যরকম এক সৌন্দর্য।
 looks absolutely dreamy at Cannes in a Yash Patil (@that-6a0546646cc51.jpg)
ছবিগুলোতে ফ্লোরাল প্রিন্টের প্যাস্টেল রঙের গাউনে ধরা দেন এই অভিনেত্রী। হালকা মেকআপ ও ছিমছাম হেয়ার স্টাইলে তাকে দেখাচ্ছিল বেশ স্নিগ্ধ ও আভিজাত্যপূর্ণ।
ভক্তদের অনেকেই মন্তব্য করেছেন, এই পোশাকে আলিয়াকে অনেকটা রাজকন্যার মতো লাগছিল। সমুদ্রতীরের খোলামেলা পরিবেশে তার প্রাণবন্ত উপস্থিতি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। নেটিজেনরা তার ফ্যাশন সেন্স ও সৌন্দর্যের প্রশংসায় ভাসাচ্ছেন।