× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে কনার নতুন গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৬ ০৯:৪৪ এএম

কণ্ঠশিল্পী, দিলশাদ নাহার কনা। ছবি: সংগৃহীত।

কণ্ঠশিল্পী, দিলশাদ নাহার কনা। ছবি: সংগৃহীত।

কোরবানির ঈদকে ঘিরে সংগীতপ্রেমীদের জন্য আসছে নতুন একটি রঙিন গানÑ ‘আমপাতা জোড়া জোড়া’। উৎসবের আবহে আনন্দ ছড়িয়ে দিতে তৈরি হওয়া এই গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রেম, মজা আর হালকা রোমান্টিক আবহে সাজানো গানটি ঈদ উপলক্ষে বিশেষ উপহার হিসেবে প্রকাশিত হতে যাচ্ছে।

গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। আকর্ষণীয় ও ছন্দময় লিরিক্সে তিনি তুলে ধরেছেন এক ধরনের সহজ-সরল ভালোবাসার অনুভূতি, যেখানে ‘আমপাতা জোড়া জোড়া, তুই আর আমি সবচেয়ে সেরা’Ñ এই লাইনটি ইতোমধ্যেই আলোচনায় এসেছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা এবং সৈয়দ অমি, যাদের কণ্ঠে গানটি পেয়েছে আলাদা প্রাণ ও উৎসবমুখরতা।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সৈয়দ অমি নিজেই, যা গানটিকে আরও ব্যক্তিগত ও সৃজনশীল রূপ দিয়েছে। মিউজিক ভিডিওর ভিজ্যুয়াল অংশে আন্তর্জাতিক মানের প্রোডাকশন লক্ষ্য করা গেছে। ভিডিওটির শুটিং করা হয়েছে লন্ডনের মনোরম লোকেশনে, যা গানটির সৌন্দর্য ও আধুনিকতার মাত্রা আরও বাড়িয়েছে। ক্যামেরার দায়িত্বে ছিলেন আশিক মাহমুদ, যিনি প্রতিটি ফ্রেমে রঙিন ও সিনেমাটিক আবহ ফুটিয়ে তুলেছেন।

মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন মো. মঞ্জুর আহমেদ। মডেল হিসেবে দেখা যাবে সৈয়দ অমি এবং আঁচল আঁখিকে, যাদের অনস্ক্রিন উপস্থিতি গানটিকে আরও প্রাণবন্ত করেছে। মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আঁচল আঁখি নিজেই, যা প্রজেক্টটিকে দিয়েছে একটি স্বতন্ত্র সৃজনশীল ছোঁয়া।

গানটির প্রযোজনার পাশাপাশি পুরো মিউজিক ভিডিওর নির্দেশনাও দিয়েছেন সৈয়দ অমি। ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে ‘আমপাতা জোড়া জোড়া’ প্রকাশ করা হবে আজ ১৪ মে সন্ধ্যায়, সৈয়দ অমির নিজস্ব ইউটিউব চ্যানেলে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা