× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমবার একসঙ্গে পার্থ-তটিনি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৬ ১৭:২৯ পিএম

তানজিম সাইয়ারা তটিনি ও পার্থ শেখ। ছবি: পার্থ শেখ-এর ফেসবুক থেকে।

তানজিম সাইয়ারা তটিনি ও পার্থ শেখ। ছবি: পার্থ শেখ-এর ফেসবুক থেকে।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনি একের পর এক নাটকে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করছেন। অন্যদিকে নতুন প্রজন্মের অভিনেতা পার্থ শেখ ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন দর্শকের মনে। এবার প্রথমবারের মতো এই দুই তারকা জুটি বাঁধলেন ঈদুল আজহাকে ঘিরে নির্মিত নতুন নাটক ‘অমর প্রেম’-এ। নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি থেকে নির্মিত ‘অমর প্রেম’-এর গল্প গড়ে উঠেছে ভালোবাসা, অনুভূতি আর সম্পর্কের জটিল সমীকরণকে ঘিরে। দুই তরুণ-তরুণীর আবেগঘন যাত্রার মধ্য দিয়ে নাটকটি তুলে ধরবে পাওয়া না-পাওয়ার এক ভিন্ন গল্প। এরই মধ্যে নাটকটির ফার্স্ট লুক প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

সম্প্রতি পরিচালক জাহিদুল ইসলাম সুজন নিজের ফেসবুক পেজে নাটকের এক ঝলক শেয়ার করে লিখেছেন, ‘অমর প্রেম এক ঝলক। এই ঈদে আসছে সিএমভি থেকে।’ আর সেই পোস্ট ঘিরেই দর্শকদের আগ্রহ যেন আরও বেড়ে গেছে।

তবে নতুন এই জুটিকে ঘিরে দর্শকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ কেউ তটিনির সঙ্গে পার্থ শেখের নতুন রসায়নকে স্বাগত জানিয়েছেন। আবার অনেক দর্শক মন্তব্যে জানিয়েছেন, তারা তটিনির বিপরীতে ইয়াশ রোহান, জোভান কিংবা অপূর্বকেই বেশি দেখতে অভ্যস্ত। অন্যদিকে নতুনত্বের পক্ষে থাকা দর্শকদের দাবি, একই জুটি বারবার না দেখে নতুন জুটিকেও সুযোগ দেওয়া উচিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা