× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয় চৌধুরীর বিরুদ্ধে ফের সাংবাদিক পেটানোর হুমকির অভিযোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৬ ২০:৩৯ পিএম

 জয় চৌধুরী। ফাইল ছবি

জয় চৌধুরী। ফাইল ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীর বিরুদ্ধে আবারও সাংবাদিক পেটানোর হুমকির অভিযোগ উঠেছে।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বিনোদন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়াকে সোমবার রাত ১০টার দিকে ফোনে হুমকির অভিযোগ পাওয়া গেছে।

এর আগে ২০২৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানে জয় চৌধুরী সংবাদকর্মীদের শারীরিকভাবে আঘাত করেন। ওই ঘটনার প্রতিবাদে ২৩ এপ্রিলকে ‘কালো দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেন বিনোদন নিয়ে কাজ করা সাংবাদিকরা। গত দুই বছর ধরে এ দিবস পালন করা হচ্ছে।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জয়কে এক মাসের জন্য সাময়িক বহিষ্কার করে শিল্পী সমিতি।

বছর না ঘুরতেই এফডিসিতে আবারও সাংবাদিক পেটানোর হুমকি দিলেন জয় চৌধুরী। এ হুমকির তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

সমিতির সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছেন।

রুহুল আমিনের বরাতে তারা জানান, সোমবার রাত ১০টার দিকে জয় চৌধুরী সাংবাদিক রুহুলকে মোবাইল ফোনে শারীরিকভাবে আঘাত করার হুমকি দেন। রুহুল আমিন তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই হুমকির সম্মুখীন হয়েছেন। জয় চৌধুরী শুধু হুমকিতেই সীমাবদ্ধ থাকেননি; বাচসাসের দপ্তর সম্পাদকের চাকরি খেয়ে ফেলার হুমকিসহ নানাভাবে তাকে হয়রানি করছেন।

বাচসাসের দুই নেতার অভিযোগ, গত রবিবার বিকেলে বাচসাসের সদস্য ও দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক রঞ্জু সরকার এফডিসিতে দায়িত্ব পালন করতে গেলে নির্বাচনে ‘খেলে দেব’ বলেও মন্তব্য করেন জয় চৌধুরী।

এ বিষয়ে জানতে চাইলে জয় চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে জানান, এসব অভিযোগ মিথ্যা। তার সঙ্গে সাংবাদিকদের ভালো সম্পর্ক রয়েছে। সোমবার রাতে রুহুল আমিনকে ফোন দেওয়া হয়েছে, তবে তিনি ‘দুষ্টুমি’ করে মারার কথা বলেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা