× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়েব ফিল্মে বর্ণিতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৬ ১১:৩১ এএম

আপডেট : ১২ মে ২০২৬ ১২:০৭ পিএম

বিদূষী বর্ণিতা। ছবি: সংগৃহীত

বিদূষী বর্ণিতা। ছবি: সংগৃহীত

বিদূষী বর্ণিতাÑ নামটা এখন শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর মুকুট জয়ের পর দীর্ঘ অপেক্ষা শেষে অবশেষে নতুন কাজ নিয়ে ফিরছেন এই উদীয়মান তারকা। অভিনয়ে ফেরার স্বপ্ন নিয়েই যাত্রা শুরু করা বর্ণিতা এবার ওয়েব ফিল্মের মাধ্যমে নিজের নতুন অধ্যায় খুলতে যাচ্ছেন।

গত মাসের শুরুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর বিজয়ী হন বিদূষী বর্ণিতা। এরপর কেটে গেছে এক মাসেরও বেশি সময়। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের আগ্রহ ছিলÑ কবে আবার পর্দায় দেখা যাবে তাকে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে জানা গেছে, নতুন দুটি ওয়েব ফিল্মে কাজ শুরু করছেন তিনি।

ঈদের পর থেকেই শুরু হবে তার নতুন ব্যস্ততা। এর মধ্যে একটি ওয়েব ফিল্ম পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। ছবিটির নাম ‘জাস্ট ম্যারিড’, যা মুক্তি পাবে আইস্ক্রিনে। অন্য একটি ওয়েব ফিল্ম নির্মিত হবে সিএমভির ব্যানারে, তবে এর নাম এখনও চূড়ান্ত হয়নি।

বিদূষী বর্ণিতা এখন দেশের নতুন প্রজন্মের অন্যতম আলোচিত মুখ। ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর বিজয়ের মাধ্যমে তার পরিচিতি আরও বিস্তৃত হয়েছে। তার পারিবারিক পটভূমিও সমৃদ্ধ। বাবা মেহেবুব আলম গণমাধ্যমকর্মী এবং মা মেরী ইয়াসমিন সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত।

শৈশব থেকেই শিল্পচর্চার সঙ্গে যুক্ত ছিলেন বর্ণিতা। সংগীতের প্রশিক্ষণ নিয়েছেন ছায়ানটে, নৃত্যশিল্পী মুনমুন আহমেদের কাছেও নাচ শিখেছেন তিনি। পাশাপাশি শিশুশিল্পী হিসেবে নাসির উদ্দীন ইউসুফের চলচ্চিত্র ‘গেরিলা’-তেও অভিনয় করেছিলেন।

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরার সিদ্ধান্তটিও ছিল ব্যতিক্রম। অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়েই তিনি প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করেছিলেন। এরপর হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে অর্জন করেন বিজয়ের মুকুট। এবার সেই জয়ের পর্দা পেরিয়ে বাস্তব অভিনয়জগতে নতুন যাত্রা শুরু করতে চলেছেন বর্ণিতা।

 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা