× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘রকস্টার’ সিনেমার স্ট্রিমিং পার্টনার চরকি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৬ ২২:২১ পিএম

আপডেট : ১১ মে ২০২৬ ২২:৩০ পিএম

 ‘রকস্টার’ এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

‘রকস্টার’ এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

আসন্ন ঈদুল আজহার বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’ এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সিনেমাটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার হিসেবে কাজ করবে প্ল্যাটফর্মটি।

রকস্টার’ ও চরকির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়।

ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে আরও।

এ প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “শুরু থেকেই ভালো মানের নির্মাণের সঙ্গে থাকার চেষ্টা করছে চরকি। প্রেক্ষাগৃহ ও ওটিটি প্ল্যাটফর্মের সমন্বিত প্রচেষ্টা একটি সিনেমা ইন্ডাস্ট্রিকে কোথায় নিয়ে যেতে পারে, তা দর্শকই প্রমাণ করেছেন। সেই ধারাবাহিকতায় ‘রকস্টার’এর সঙ্গে যুক্ত হওয়া”।

সিনেমাটির নির্মাতা আজমান রুশো জানান, নির্মাণে আসার আগে তিনি নিজেও একজন মিউজিশিয়ান ছিলেন। নিজের অভিজ্ঞতা এবং বাস্তব জীবনের রকস্টারদের জীবনঘনিষ্ঠ নানা ঘটনার মিশেলে তিনি সিনেমাটির গল্প তৈরি করেছেন।

চরকির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “মানুষের কাছে কনটেন্ট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে চরকি এখন একটি আস্থার নাম। ভালো কনটেন্ট নির্মাণে তাদের আন্তরিকতাই আমাদের একসঙ্গে কাজ করতে উৎসাহ দিয়েছে”।

সিনেমার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু জানান, প্রেক্ষাগৃহে মুক্তির পর দেশ-বিদেশের বড় দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছাতেই চরকিকে স্ট্রিমিং পার্টনার হিসেবে বেছে নেওয়া হয়েছে। 

এই সিনেমায় শাকিব খানকে কোনো অ্যাকশন হিরো বা গ্যাংস্টারের চরিত্রে নয়, বরং একজন পেশাদার সংগীতশিল্পী হিসেবে দেখা যাবে।

সিনেমার সব গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

নির্মাতাদের ভাষ্য, ‘রকস্টার’ কেবল একটি বিনোদনধর্মী সিনেমা নয় এটি একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান-পতন ও বাস্তব অভিজ্ঞতার গল্পও তুলে ধরবে। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি চরকি অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে। তবে ওটিটিতে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা