× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএফডিসিতে চলচ্চিত্র সমালোচনার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৬ ১৩:৩২ পিএম

আপডেট : ১১ মে ২০২৬ ১৩:৪১ পিএম

বিএফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সে সোমবার চলচ্চিত্র সমালোচনার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিএফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সে সোমবার চলচ্চিত্র সমালোচনার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এবং বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর যৌথ আয়োজনে চলচ্চিত্র সমালোচনার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিএফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের ফজলুল হক অডিটোরিয়ামে সোমবার বেলা ১১টায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের সূচনা বক্তব্য দেন বিসিটিআইয়ের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মোকছেদ হোসেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ নিস্তার কবীর।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন সেন্সর সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান, চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম টেলিভিশন ও ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসাইন, চলচ্চিত্র গ্রাহক সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজনু, ফিল্ম এডিটর গিল্ডের সভাপতি আবু মুসা দেবু এবং বিসিটিআইয়ের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।

সেমিনারের সভাপতিত্ব করেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।

আলোচকরা বলেন, বর্তমান গণতান্ত্রিক পরিবেশে নতুন প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে চলচ্চিত্র সমালোচকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা বলেন, নতুন নির্মাতাদের জন্য গঠনমূলক সমালোচনা দিকনির্দেশনা হিসেবে কাজ করে।

তারা আরও বলেন, একটি সেমিনার বা কর্মশালা দিয়ে পুরো শিল্পক্ষেত্র পরিবর্তন সম্ভব নয়, তবে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

এটি ভবিষ্যৎ চলচ্চিত্রচর্চায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তারা মত দেন।

বক্তারা আরও বলেন, দেশীয় আদর্শ, সংস্কৃতি ও মূল্যবোধ চলচ্চিত্রে তুলে ধরতে সমালোচকের জন্য স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশ জরুরি।

সেই পরিবেশে গঠনমূলক সমালোচনার মাধ্যমে মানসম্মত চলচ্চিত্র নির্মাণ উৎসাহিত হবে বলে তারা উল্লেখ করেন।

দেশীয় সংস্কৃতি ও গুণগত চলচ্চিত্র নির্মাণে সমালোচকের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।


বিনোদন থেকে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা