× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেটফ্লিক্সে সাইফ আলী খানের ‘কর্তব্য’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মে ২০২৬ ১০:৩৪ এএম

নেটফ্লিক্সে সাইফ আলী খানের ‘কর্তব্য’

নেটফ্লিক্সে মুক্তির আগেই আলোচনায় উঠে এসেছে শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনায় নির্মিত নতুন ক্রাইম ড্রামা ‘কর্তব্য’। অন্ধকার বাস্তবতা, দুর্নীতি, ক্ষমতার দ্বন্দ্ব আর ব্যক্তিগত জীবনের টানাপড়েনÑ সব মিলিয়ে সিনেমাটি তৈরি করেছে এক ভিন্ন আবহ। সম্প্রতি প্রকাশিত ট্রেলারেই মিলেছে সেই ইঙ্গিত, যেখানে দায়িত্ব ও পরিবারের মাঝে আটকে পড়া এক পুলিশ কর্মকর্তার মানসিক যুদ্ধ ফুটে উঠেছে তীব্রভাবে।

আগামী ১৫ মে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত এই সিনেমা। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ছবিটির যৌথ প্রযোজক বলিউড বাদশাহ শাহরুখ খান ও গৌরী খান। পরিচালনায় রয়েছেন পুলকিত।

সিনেমায় সাইফ আলী খান অভিনয় করেছেন পবন নামের এক পুলিশ কর্মকর্তার চরিত্রে। নিজের নিরাপত্তা দায়িত্বে থাকা এক সাংবাদিককে গুলিবিদ্ধ হওয়ার হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার পর কঠিন সমালোচনার মুখে পড়েন তিনি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ, প্রশাসনিক সংকট এবং নিজের অপরাধবোধÑ সবকিছু মিলিয়ে পবন জড়িয়ে পড়েন এক ভয়ংকর তদন্ত অভিযানে।

তদন্ত যত এগোতে থাকে, ততই সামনে আসে ক্ষমতা, প্রভাব ও দুর্নীতির গভীর যোগসূত্র। একসময় এই লড়াই শুধুই পেশাগত দায়িত্বে সীমাবদ্ধ থাকে না; হুমকির মুখে পড়ে তার পরিবারও। ফলে দায়িত্ব আর পরিবারের নিরাপত্তার মাঝে কঠিন এক সিদ্ধান্তের সামনে দাঁড়াতে হয় তাকে।

‘কর্তব্য’ মূলত একজন মানুষের পেশাগত দায়িত্ব ও ব্যক্তিগত জীবনের সংঘাতের গল্প। মানসিক টানাপড়েন, বাস্তবধর্মী নির্মাণশৈলী এবং শক্তিশালী অভিনয়ের কারণে সিনেমাটি দর্শকদের মধ্যে বড় ধরনের সাড়া ফেলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা