× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৬ ১৬:৩৯ পিএম

আপডেট : ০৯ মে ২০২৬ ১৬:৪৫ পিএম

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। ছবি: ফেসবুক থেকে

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। ছবি: ফেসবুক থেকে

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। ঢাকার এভারকেয়ার হাসপাতালে বর্তমানে লাইফ সাপোর্টে আছেন তিনি।

আরেক কনটেন্ট ক্রিয়েটর ‘ডানা ভাই জোশ’ (কামরুন নাহার ডানা) তার ফেসবুক পেজে এক পোস্টে শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “কারিনা গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিল। এরপর কিছুদিন আগে সে অজ্ঞান হয়ে গেলে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানিয়েছে তার ‘হেপাটাইটিস এ এন্ড ই’ হয়েছে এবং এর কারণে তার লিভার কাজ করা বন্ধ হয়ে গেছে”।

শুক্রবার কারিনাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে জানিয়ে ডানা বলেন, “সে আইসিইউতে ছিল, কিন্তু গত রাতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা খুবই ক্রিটিক্যাল হওয়ায় তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে”।


সবার কাছে কারিনার জন্য দোয়া চেয়ে ডানা বলেন, “আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা তার জন্য দোয়া করবেন। আমরা সবাই জানি সে কতটা মেধাবী ও অসাধারণ একজন মানুষ, আমরা তাকে এভাবে হাল ছাড়তে দিতে পারি না”।

নানা হাস্যরসাত্মক কনটেন্ট নির্মাণের জন্য জনপ্রিয়তা পেলেও অভিনয়েও বেশ পরিচিতি পেয়েছেন কারিনা কায়সার। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন কারিনা কায়সার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।

প্রসঙ্গত, কারিনার দাদি রানী হামিদ বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু। বাবা কায়সার হামিদ জাতীয় দলের সাবেক ফুটবলার। আর মা শাহনাজ সুলতানা কায়সার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা