× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপনে বিয়ে, গোপনেই ভেঙে গেল মম ও শিহাব শাহীনের সংসার

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২ ১৩:০৯ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২ ১৩:২৮ পিএম

গোপনে বিয়ে, গোপনেই ভেঙে গেল মম ও শিহাব শাহীনের সংসার

২০১৫ সালের দিকে গুঞ্জন ছড়ায় বিয়ে করেছেন লাক্স তারকা জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীন। সে সময় বিয়ের কথা দুজনের কেউই স্বীকার করেননি। ২০১৯ সালের ২০ নভেম্বর নিজেদের ফেসবুকে জানান তাদের বিয়ের খবরটি।

নিজেদের চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে একে অন্যকে শুভেচ্ছা জানিয়ে বিয়ের খবর প্রকাশ্যে আনেন।

সেই বিয়ের খবর প্রকাশ্যে আসার এক বছর পরই বিচ্ছেদ হয়ে যায় মম-শিহাবের। এ বিচ্ছেদের ব্যাপারটিও ছিল গোপন। শোবিজে নানা গুঞ্জন ছড়ালেও কেউই তারা এ নিয়ে মুখ খোলেননি।

অবশেষে অভিনেত্রী মম গণমাধ্যমে স্বীকার করলেন শিহাব শাহীনের সঙ্গে ডিভোর্স হয়েছে তার।

মম বলেন, ‘শিহাব শাহীন আমাকে ডিভোর্স দিয়েছেন, এটা সত্য। আমাদের বিচ্ছেদ হয়ে গেছে আরও দুই বছর আগে। আমার ভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।’

অবশ্য নির্মাতা শিহাব শাহীন এই সময়ে হঠাৎ তার ব্যক্তিগত বিষয়ে খবর প্রকাশ হওয়ায় খানিক বিরক্ত। তার দাবি, ক্যারিয়ারের ক্ষতি করতেই কেউ হয়তো এসব খবর ছড়াচ্ছে। তিনি গণমাধ্যমে বলেন, ‘কিছুদিন আগে আমার নির্মাণে মায়াশালিক রিলিজ হয়েছে। আমার কাজের বিষয়টা আড়াল করতে কেউ এটা ছড়াচ্ছে।’

এদিকে শোনা যাচ্ছে, আবারও বিয়ে করতে যাচ্ছেন শিহাব শাহীন। তবে এ বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা