× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুবাইয়ে জমকালো গালা নাইট মাতাবেন জায়েদ খান ও নুসরাত ফারিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৬ ১৫:১০ পিএম

আপডেট : ০৭ মে ২০২৬ ১৫:২৩ পিএম

দুবাইয়ের আন্তর্জাতিক গালা নাইটে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন জায়েদ খান ও নুসরাত ফারিয়া। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

দুবাইয়ের আন্তর্জাতিক গালা নাইটে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন জায়েদ খান ও নুসরাত ফারিয়া। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে নতুন বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে ১৭ মে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন ও গালা নাইট।

জমকালো এই আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই তারকা জায়েদ খান ও নুসরাত ফারিয়া।

দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিতব্য এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে তুলবেন তারা।

আরও পড়ুন: মুক্তি পেল জায়েদ খানের 'আমেরিকান ড্রিম'

আয়োজকদের মতে, তারকাদের অংশগ্রহণ অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করবে।

আজিজি ডেভেলপমেন্টসের এক্সক্লুসিভ চ্যানেল পার্টনার ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট এবং রোভার সাইবার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করছে।

সম্প্রতি অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রিয়াজুল ইসলাম ফিহান বলেন, প্রবাসীদের জন্য দুবাইয়ে স্থায়ী আবাসনের সুযোগ তৈরি করাই তাদের মূল লক্ষ্য।

তিনি জানান, দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতায় দুবাইয়ের অভূতপূর্ব উন্নয়ন তিনি খুব কাছ থেকে দেখেছেন।

তিনি আরও বলেন, সহজ ও সুবিধাজনক পেমেন্ট প্ল্যানের মাধ্যমে প্রবাসীরা যেন মানসম্মত আবাসন নিশ্চিত করতে পারেন, সেজন্য কাজ করছে তাদের প্রতিষ্ঠান।

তার ভাষায়, এটি শুধু একটি বাড়ি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও দীর্ঘমেয়াদি একটি বিনিয়োগ।

রিয়াজুল ইসলাম ফিহান জানান, ফিনটেক, ব্লকচেইন ও মেটাভার্সের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা একটি ভবিষ্যৎমুখী বিনিয়োগ প্ল্যাটফর্ম গড়ে তুলছেন।

মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও দুবাইয়ের আবাসন খাত স্থিতিশীল ও লাভজনক অবস্থানে রয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে আজিজি ডেভেলপমেন্টস ও ডেজার্ট রাইজ রিয়েল এস্টেটের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আয়োজকদের আশা, এই আন্তর্জাতিক এক্সিবিশন বৈশ্বিক বিনিয়োগকারী, ডেভেলপার ও রিয়েল এস্টেট পেশাজীবীদের মধ্যে নতুন সংযোগ ও বিনিয়োগের সুযোগ তৈরি করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা