× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেন্সর জটিলতায় শাকিবের ‘প্রিন্স’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৬ ১৪:১৪ পিএম

আপডেট : ০৭ মে ২০২৬ ১৪:২২ পিএম

প্রিন্স সিনেমার দৃশ্যে শাকিব খান।

প্রিন্স সিনেমার দৃশ্যে শাকিব খান।

ঢাকাই সিনেমার আলোচিত ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ এবার নতুন বিতর্কে। বীভৎসতা, অশালীন দৃশ্য এবং সেন্সরবিহীন সংস্করণ প্রদর্শনের অভিযোগে ছবিটির সেন্সর সনদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। বিষয়টি ঘিরে সিনেমাপাড়ায় তৈরি হয়েছে তুমুল আলোচনা।

আরও পড়ুন: 'দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেনি প্রিন্স'

পিআইডির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেন্সর বোর্ডের অনুমোদন ছাড়াই ছবিটিতে নতুন কিছু গান ও দৃশ্য সংযোজন করা হয়েছে। পাশাপাশি অনুমোদিত সংস্করণে থাকা ধূমপান ও মাদকবিরোধী সতর্কবার্তা পরিবর্তন বা টেম্পার করার অভিযোগও উঠেছে। এসব অনিয়মের কারণে ছবিটির সার্টিফিকেশন সনদ (এলএল নং ১০/২০২৬, তারিখ: ১৬ মার্চ ২০২৬) স্থগিত করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ছবিতে ‘তোমাকে ছাড়া’ শিরোনামের একটি গান এবং ভারতের মরুভূমিকে কেন্দ্র করে নির্মিত একাধিক নির্মম হত্যাকাণ্ডের দৃশ্য যুক্ত করা হয়েছে। এছাড়া সেন্সর বোর্ড যেসব দৃশ্য আগে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল-যেমন চাপাতি দিয়ে হাত কেটে ফেলা, গলার রগ কেটে দেওয়ার মতো সহিংস দৃশ্য এবং নারীদের অশালীন উপস্থাপন-সেগুলোও পুনরায় সংযোজন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তবে এ বিষয়ে পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, এখনো তিনি আনুষ্ঠানিকভাবে স্থগিতাদেশের কোনো কপি হাতে পাননি। তার ভাষ্য, প্রায় দুই সপ্তাহ আগে সেন্সর বোর্ড থেকে একটি নোটিশ পেয়েছিলেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই তার জবাবও দেওয়া হয়েছে।

সেন্সরবিহীন সংস্করণ প্রদর্শনের অভিযোগের বিষয়ে পরিচালক বলেন, ভুলবশত সিনেমা হলে ছবিটির ইন্ডিয়ান বা ওটিটি ভার্সন চালানো হয়েছিল। পরে বিষয়টি জানার পর তারা বোর্ডকে আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতে শুধুমাত্র অনুমোদিত সংস্করণই প্রদর্শন করা হবে।

গত ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া অ্যাকশনধর্মী এ চলচ্চিত্রে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন তাসনিয়া ফারিন ও জ্যোতির্ময়ী কুণ্ডুসহ আরও অনেকে। পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানার এই সিনেমা ঘিরে নতুন এই বিতর্ক এখন চলচ্চিত্র অঙ্গনের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা