× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেট গালায় আলো ছড়ালেন যারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মে ২০২৬ ১১:১৮ এএম

মেট গালার লাল গালিচায় হাজির হয়েছিলেন একঝাঁক তারকা

মেট গালার লাল গালিচায় হাজির হয়েছিলেন একঝাঁক তারকা

মে মাসের প্রথম সোমবার মানেই ফ্যাশন দুনিয়ার সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন। যেদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে ওঠে মেট গালার পর্দা। প্রতি বছর এক দিন ফ্যাশনজগতের নামিদামি তারকারা হাজির হন এক ছাদের নিচে, ফ্যাশনের সবচেয়ে বড় শোতে একত্র হতে।

এবারও ব্যতিক্রম হয়নি, বাংলাদেশ সময় ৫ মে ভোরে মেট গালার লাল গালিচায় হাজির হয়েছিলেন তারকারা। ১০ বছর পর মেট গালার কার্পেটে ফিরলেন বিয়েন্সে। বিয়ন্সের সঙ্গে ছিলেন তার স্বামী জে-জেড এবং কন্যা ব্লু আইভি। লাল বিডেড গাউনে হাজির হয়েছিলেন নিকোল কিডম্যান। মার্বেল মূর্তির ছদ্মবেশে হাজির হন হেইডি ক্লাম, শুরুতে কেউ তাকে চিনতেই পারেনি। ঝলমলে গাউনে হাজির হন ক্যারিবিয়ান গায়িকা, সঙ্গে ছিলেন প্রেমিক অ্যাসাপ রকি। আলোচিত পুয়ের্তে রিকান গায়ক ব্যাড বানিও বৃদ্ধের ছদ্মবেশে হাজির হয়ে চমকে দেন। হরর ছবির আলোচিত অভিনেত্রী হান্টার শেফারের পোশাকে ছিল শিল্পকর্মের ছাপ। প্রথমবারের মতো মেট গালায় হাজির হয়েছিলেন ভারতীয় নির্মাতা ও প্রযোজক করণ জোহর। 

সবার শেষে এলেন রিয়ানা। এ ছাড়া ছিলেন- গায়িকা দোজা ক্যাট, স্যাম স্মিথ, গায়িকা সাবরিনা কার্পেন্টার, তিয়ানা টেইলর, কাইলি জেনার, লিজাবেথ ডেবিকি, কামিলা মরোনো, রোজেও। মেট গালায় এবার আলোচনার কেন্দ্রে ম্যাডোনা। তবে এ বছরের উপস্থিতি শুধু পোশাকের জন্য নয়, বরং একেবারে শিল্পনির্ভর উপস্থাপনার জন্য আলাদা করে নজর কাড়ে। মেট গালায় এবারের থিম ‘কস্টিউম আর্ট’ আর ম্যাডোনা সেই ধারণাটিকে আক্ষরিক অর্থেই জীবন্ত করে তুলেছেন। ম্যাডোনার পুরো লুকটি অনুপ্রাণিত লিওনোরা ক্যারিংটনের চিত্রকর্ম থেকে। চিত্রকর্মে যেমন এক নারীর মাথায় অদ্ভুত গঠন, সঙ্গে বড় কাপড় বহন করছে কয়েকজনÑ ঠিক তেমনই বাস্তব রূপ দেখা যায় ম্যাডোনার উপস্থিতিতে। ১৯৯৭ সাল থেকে মেট গালায় নিয়মিত অংশ নিচ্ছেন ম্যাডোনা। প্রতিবারই তিনি নতুন কিছু করার চেষ্টা করেছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা