× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেকেন্ড নায়কে প্রীতমের চমক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৬ ১৪:৪০ পিএম

গায়ক ও সংগীত পরিচালক প্রীতম হাসান। ছবি:সংগৃহীত।

গায়ক ও সংগীত পরিচালক প্রীতম হাসান। ছবি:সংগৃহীত।

গায়ক ও সংগীত পরিচালক প্রীতম হাসান আবারও হাজির হয়েছেন নতুন এক চমক নিয়ে। নতুন গান ‘সেকেন্ড নায়ক’ প্রকাশের পর থেকেই শ্রোতা-দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক সাড়া। গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে প্রীতমের নতুন গান ‘সেকেন্ড নায়ক’-এর মিউজিক ভিডিও। মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গানটি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নেয়।

নতুন এই মিউজিক ভিডিওতে তুলে ধরা হয়েছে এক ব্যতিক্রমী আবেগঘন গল্পÑ যেখানে প্রীতম নিজেকে প্রিয় মানুষের জীবনের ‘দ্বিতীয় নায়ক’ হিসেবে উপস্থাপন করেছেন। ভালোবাসা কিন্তু অধরা, অপেক্ষা কিন্তু শেষ না হওয়াÑ এই অনুভূতির ভেতর দিয়ে গড়ে উঠেছে পুরো ভিজ্যুয়াল ন্যারেটিভ।

ভিডিওজুড়ে প্রীতমকে দেখা গেছে একাধিক চরিত্রে। কখনও সিএনজিচালক, কখনও মাঝি, আবার কখনও ট্রাকচালক কিংবা পাইলটÑ প্রতিটি রূপেই তিনি যেন ভালোবাসার মানুষের জন্য অপেক্ষমাণ এক নিঃসঙ্গ, ব্যথাতুর মানুষের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন।

গানটির সৃজনশীল ভাবনা ও কনসেপ্ট নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নুহাশ হ‍ুমায়ূন এবং গল্পটি যৌথভাবে লিখেছেন তিনি ও প্রীতম। ভিডিওতে অভিনয় করেছেন মালাইকা চৌধুরী, যার স্বাভাবিক ও সাবলীল উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। পাশাপাশি ‘প্রথম নায়ক’ চরিত্রে দেখা গেছে মীর রাব্বীকে। ভিডিওটি পরিচালনা করেছেন মনজুর অনিক।

সিনেমাটিক উপস্থাপনার কারণে ভিডিওটি পেয়েছে ভিন্ন মাত্রা। ক্ল্যাসিক ও আধুনিক ভিজ্যুয়ালের মিশেলে তৈরি হয়েছে এক নস্টালজিক আবহ, যেখানে দর্শকরা খুঁজে পেয়েছেন উত্তম কুমারের সোনালি যুগের ছোঁয়া এবং কোথাও কোথাও ‘মনপুরা’র আবেগঘন অনুভূতিও।

ভিডিওর শেষাংশে রাখা হয়েছে একটি চমক, যেখানে ‘খোকা ২.০’-এর ইঙ্গিত ভবিষ্যৎ কাজ নিয়ে নতুন কৌতূহল তৈরি করেছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা