× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে প্রথমবারের মতো ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মে ২০২৬ ০১:১২ এএম

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্ট’। অভিবাসন বিষয়ক বাস্তব ও অনুপ্রেরণামূলক গল্পগুলো জনসমক্ষে তুলে ধরার লক্ষ্যে তরুণ চলচ্চিত্র নির্মাতা এবংশিক্ষার্থীদের কাছ থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। 

গত ১ এপ্রিল থেকে চলচ্চিত্র জমা নেওয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ মে পর্যন্ত।

আয়োজকরা জানিয়েছেন, এই উৎসবে মোবাইল ফোনসহ যেকোনো ডিজিটাল ডিভাইসে ধারণকৃত ফিকশন, অ্যানিমেশন অথবা ডকুমেন্টারি - সব ধরনের চলচ্চিত্র জমা দেওয়া যাবে। তবে

চলচ্চিত্রের মূল বিষয়বস্তু হতে হবে অভিবাসন। প্রতিটি চলচ্চিত্রের সর্বোচ্চ দৈর্ঘ্য ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।

এই উৎসবে বাংলাদেশের প্রবাসীদের সাফল্যের গৌরবোজ্জ্বল কাহিনী যেমন উঠে আসতে পারে, তেমনি মানবপাচার, দালালদের প্রতারণা, সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ যাত্রা, বিদেশে অপ্রত্যাশিত মৃত্যু, মানসিক ট্রমা এবং অভিবাসী পরিবারের দুর্ভোগের মতো অভিবাসনের অন্ধকার দিকগুলোও চলচ্চিত্রে ফুটিয়ে তোলার সুযোগ থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা