× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গানপোকার প্রথম অফিশিয়াল গান গতিজড়তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ২১:১৯ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬ ২১:২২ পিএম

গানপোকা ব্র্যান্ডের কনসার্টে গান পরিবেশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গানপোকা ব্র্যান্ডের কনসার্টে গান পরিবেশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অফিশিয়াল কোনো গান রিলিজ হয়নি, অথচ বাংলা ভাষাভাষী সংগীতপ্রেমীদের কাছে তাদের গান পৌঁছায়নি—এমনটা ভাবা দুষ্কর। দীর্ঘ ১৪ বছরের যাত্রা এবং শ্রোতাদের মুখে মুখে ফেরা জনপ্রিয়তার পর অবশেষে নিজেদের প্রথম অফিশিয়াল গান নিয়ে আসছে জনপ্রিয় ব্যান্ড গানপোকা। 

আন্তর্জাতিক শ্রমিক দিবসে শুক্রবার ডিজিটাল প্ল্যাটফর্মে অবমুক্ত হতে যাচ্ছে ব্যান্ডের বহুল প্রতীক্ষিত গান গতিজড়তা।


দেশীয় মৌলিক সুরের সঙ্গে আধুনিক ফিউশনের মিশেলে দীর্ঘ দেড় দশক ধরে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছে গানপোকা। তাদের গানের অন্যতম প্রধান আকর্ষণ দোতারা। এই দীর্ঘ সময়ে ব্যান্ডটি ১০-১২টি মৌলিক গান তৈরি করলেও এতদিন কোনো স্টুডিও ভার্সন ছিল না। বিভিন্ন কনসার্টের লাইভ পারফরম্যান্সের ভিডিও থেকেই তাদের জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছায়। বিশেষ করে 'হৃদয় পিঞ্জিরার পোষা পাখি' গানটি তো সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে অনেক আগেই।


কেন মুক্তির জন্য ‘মে দিবস’কে বেছে নেওয়া হলো? এমন প্রশ্নে ব্যান্ডের সদস্যরা জানান, তারা নিজেদের ‘গানের শ্রমিক’ মনে করেন। দীর্ঘ ১৪ বছরের মেধা ও শ্রমের প্রতি সম্মান জানিয়ে এবং বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতেই এই বিশেষ দিনটিকে বেছে নিয়েছেন তারা।


ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়,"১৪ বছর ধরে শ্রোতারা আমাদের যে ভালোবাসা দিয়েছেন, সেই দায়বদ্ধতা থেকেই গতিজড়তা রিলিজ করছি। আশা করি, এটি শ্রোতাদের নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি করবে।


রেকর্ডের আগেই গান জনপ্রিয় হওয়া সত্ত্বেও কেন এখন স্টুডিও ভার্সনের প্রয়োজন পড়ল—এ প্রসঙ্গে ব্যান্ডের ভোকাল মিথুন হাসান বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমাদের গান আমরা রেকর্ড করার আগেই অনেকেই রেকর্ড করে ফেলেছে। নিজেদের গান বলেও প্রচার করেছে কেউ কেউ। এমনকি সেই গানের কপিরাইট নিয়েও বেশ ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে আমাদের। আমরা চাই না, আমাদের দেশের শিল্পী এবং আমাদের সহশিল্পীদের সঙ্গে আমাদের কোন প্রকার বিরুপ সম্পর্ক তৈরি হোক। আমাদের গানগুলোর অফিসিয়াল রেকর্ড থাকাটা তাই জরুরী। ব্যাস- নেমে পরলাম রেকর্ডিংয়ে'।


'পতনের প্রবাহতে বুক ভাঙা গান’—এই স্লোগানকে ধারণ করা গানপোকার ‘গতিজড়তা’ গানটির কথা লিখেছেন চঞ্চল মাহমুদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহমুদুল হাসান এবং নান্দনিক অ্যানিমেশন তৈরিতে ছিলেন মুস্তাকিম আলভী।


গানপোকার অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আগামী ১ মে রাত ৮টায় গানটি একযোগে প্রকাশ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা