× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুটিংয়ের ভিডিও ফাঁসে ক্ষুদ্ধ পরিচালক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ১১:১২ এএম

‘রকস্টার’ সিনেমার শুটিংয়ের দৃশ্যে শাকিব খান এবং পরিচালক আজমান রুশো।

‘রকস্টার’ সিনেমার শুটিংয়ের দৃশ্যে শাকিব খান এবং পরিচালক আজমান রুশো।

ঢালিউড সুপারস্টার শাকিব খানের শুটিং মানেই চারপাশে এক উৎসবমুখর আবহ। ক্যামেরার লাইট জ্বলার আগেই ভিড় জমে যায় ভক্তদের, দূরদূরান্ত থেকে ছুটে আসেন প্রিয় তারকাকে একনজর দেখার আশায়। সেই উচ্ছ্বাসের মুহূর্তগুলো অনেক সময়ই ক্যামেরাবন্দি হয়ে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

আর এই ভিড় ও আগ্রহের মাঝেই আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ সিনেমার শুটিং নিয়ে তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ। একাধিকবার শুটিংয়ের দৃশ্য ফাঁস হয়ে যাওয়ায় চরম অস্বস্তি ও চাপের মধ্যে পড়েছেন সংশ্লিষ্টরা।

তবে আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ সিনেমার শুটিংকে ঘিরে একের পর এক দৃশ্য ফাঁস হওয়ায় বেশ চাপে রয়েছেন সংশ্লিষ্টরা। একাধিকবার সিনেমাটির শুটিং স্পট থেকে ভিডিও ক্লিপ ও স্থিরচিত্র অনলাইনে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ ও অস্বস্তি।

এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সিনেমাটির নির্মাতা আজমান রুশো। দৃশ্য ফাঁস হওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে কোথাও কোনো কিছু লিক না হয়। কিন্তু তারপরও কীভাবে যেন হয়ে যাচ্ছে। এখন শুটিং করব, নাকি সেটের নিরাপত্তা দেখবÑ সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।’

তিনি আরও জানান, সিনেমাটির প্রায় ৫০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে বারবার কনটেন্ট ফাঁস হওয়ায় পুরো টিম এখন চাপের মধ্যে কাজ করছে। রুশোর ভাষায়, ‘আমরা এখন খুবই কনফিডেনসিয়ালি চেষ্টা করছি যেন ভবিষ্যতে আর এমন ঘটনা না ঘটে।’

বর্তমানে মালয়েশিয়ার শুটিং শেষ করে ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে ‘রকস্টার’-এর দৃশ্যধারণ। এর আগে তিন থেকে চার দফায় বিদেশেও শুটিং করেছেন নির্মাতা ও তার টিম।

এ ছাড়া সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে একটি অ্যানিমেটেড টিজার তৈরির কাজও চলছে সমানতালে। নির্মাতাদের আশা, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ‘রকস্টার’ দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে, যা সিনেপ্রেমীদের হতাশ করবে না।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা