× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমবার একসঙ্গে শ্যামল-তুষি

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ ১২:৪১ পিএম

অভিনেত্রী নাজিফা তুষি ও অভিনেতা শ্যামল মাওলা। ছবি: সংগৃহিত।

অভিনেত্রী নাজিফা তুষি ও অভিনেতা শ্যামল মাওলা। ছবি: সংগৃহিত।

বাংলা সিনেমার নতুন প্রজন্মে নিজের স্বতন্ত্র অভিনয়ভঙ্গি ও উপস্থিতি দিয়ে দ্রুত নজর কাড়ছেন নাজিফা তুষি। স্বতঃস্ফূর্ত অভিনয়, চরিত্রে গভীরভাবে ডুবে যাওয়ার দক্ষতা এবং সাহসী গল্প বেছে নেওয়ার মানসিকতাÑ সব মিলিয়ে তুষি খুব অল্প সময়েই আলাদা করে নজর কেড়েছেন। বিশেষ করে ভিন্নধর্মী কনটেন্টে কাজ করার আগ্রহ তাকে সমসাময়িক অভিনেত্রীদের ভিড়ে অনন্য করে তুলেছে। বড়পর্দা হোক বা ওটিটিÑ দুটো মাধ্যমেই তিনি নিজেকে প্রমাণ করে চলেছেন, যা তাকে ভবিষ্যতের সম্ভাবনাময় তারকাদের কাতারে নিয়ে গেছে।

অন্যদিকে, অভিনয়ের পরিসরে দীর্ঘদিনের পরিশ্রম আর বহুমাত্রিক চরিত্রে নিজেকে প্রমাণ করে দর্শকদের আস্থা অর্জন করেছেন শ্যামল মাওলা। ছোটপর্দা দিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে উঠেছেন বেশ জনপ্রিয়। অভিনয়ে থাকে বাস্তবতার ছোঁয়া এবং আবেগের নিখুঁত প্রকাশ। নাটক, ওয়েব সিরিজ কিংবা চলচ্চিত্রÑ প্রতিটি মাধ্যমেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন শ্যামল।

এই দুই প্রতিভাবান অভিনয়শিল্পী এবার প্রথমবারের মতো জুটি বাঁধছেন নতুন সিনেমা ‘সুরাইয়া’-তে। নির্মাতা রবিউল আলম রবি পরিচালিত এই সিনেমার শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। গল্পকার শিবব্রত বর্মনের কাহিনী অবলম্বনে নির্মিত ‘সুরাইয়া’ শুরু থেকেই নির্মাণের দিক থেকে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সিনেমাটি কেবল দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ইতোমধ্যে আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছে।

প্রকল্পটি যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত তাসভীর চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে নির্বাচিত হয়েছে, যা একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। এর আগেই দক্ষিণ কোরিয়ার বুসান ফিল্ম মার্কেটেও জায়গা করে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান জানান দেয় ‘সুরাইয়া’। শুধু তাই নয়, ফ্রান্সের পিএএস থেকে চিত্রনাট্য উন্নয়নের জন্য পরামর্শক ও ওয়ার্কশপ সহায়তা পেয়েছে সিনেমাটি। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদান হিসেবে ৭৫ লাখ টাকা পেয়েছে এই প্রজেক্ট, যা নির্মাণের গুরুত্ব ও সম্ভাবনার কথাই তুলে ধরে। প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন ফজলে হাসান।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তুষী ব্যাপকভাবে আলোচনায় আসেন এবং দর্শকমহলে নতুন করে পরিচিতি পান। ‘রইদ’ সিনেমার পোস্টার প্রকাশের পরও বেশ সারা পেয়েছেন তুষি। এরপর বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে ভিন্নধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপন করে তিনি সেই জনপ্রিয়তাকে আরও দৃঢ় করেছেন। প্রতিটি কাজেই নতুনত্ব আনার চেষ্টা এবং চরিত্রের ভেতরে ডুবে যাওয়ার ক্ষমতা তাকে আলাদা করে চেনায়, ফলে তার প্রতিটি প্রজেক্টই দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকে।

অন্যদিকে, শ্যামল মাওলাও সাম্প্রতিক সময়ে বেশকিছু প্রশংসিত কাজ উপহার দিয়েছেন। ওয়েব প্ল্যাটফর্মে তার শক্তিশালী উপস্থিতি এবং চরিত্রভিত্তিক অভিনয় তাকে সমালোচক ও দর্শকÑ দুপক্ষের কাছেই প্রশংসিত করেছে। বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং সংলাপ উপস্থাপনের স্বাভাবিক ভঙ্গি তার অভিনয়কে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। 

নাজিফা তুষি ও শ্যামল মাওলার এই নতুন সমন্বয় দর্শকদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসবে বলেই প্রত্যাশা করছেন অনেকেই। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা