× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের একসঙ্গে আহান-অনীত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ১২:২৫ পিএম

আহান পান্ডে ও অনীত পাড্ডা।

আহান পান্ডে ও অনীত পাড্ডা।

বলিউডে আবারও ফিরছে রোমান্সের সেই চেনা জাদু। ‘সাইয়ারা’-এর অভূতপূর্ব সাফল্যের পর নতুন উদ্যমে বড়পর্দায় ঝড় তুলতে প্রস্তুত নির্মাতা মোহিত সুরি। তার হাত ধরেই আবারও এক হচ্ছেন দর্শকপ্রিয় জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডা, যাদের অনস্ক্রিন রসায়ন আগেই দর্শকদের হৃদয়ে দাগ কেটেছে। নতুন এই প্রজেক্ট ঘিরে ইতোমধ্যেই বিনোদন পাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা।

যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিতব্য এই রোমান্টিক সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে ঘোষণার পর থেকেই এটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ‘সাইয়ারা’র সাফল্যের পর এই জুটির প্রত্যাবর্তনকে ঘিরে বড় পরিকল্পনা করছে প্রযোজনা সংস্থাটি, যা বক্স অফিসে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

নতুন সিনেমা প্রসঙ্গে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে মোহিত সুরি বলেন, প্রেমের গল্পই সবসময় তার কাজের মূল চালিকাশক্তি। তার বিশ্বাস, ভালোবাসার গল্প গভীর হওয়া উচিত আর সেই ভাবনাকেই সামনে রেখে তিনি নতুন গল্প বলতে চান। দীর্ঘদিন পর আবারও এই জুটির সঙ্গে কাজ করতে পেরে তিনি যেমন উত্তেজিত, তেমনই খানিকটা নার্ভাসও। তার প্রত্যাশা, আগের মতোই এবারও তার সৃষ্ট সুর দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।

অন্যদিকে এই জুটির ব্যস্ততাও এখন তুঙ্গে। আহান পান্ডে ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন নির্মাতা আলী আব্বাস জাফরের একটি হাই-ভোল্টেজ প্রজেক্টে, যেখানে তাকে দেখা যাবে এক গ্যাংস্টারের চ্যালেঞ্জিং চরিত্রে। অন্যদিকে অনীত পাড্ডা অভিনয় করতে যাচ্ছেন ম্যাডক ফিল্মস-এর হরর-কমেডি ইউনিভার্সের নতুন সিনেমা ‘শক্তি শালিনী’-তে। এই ছবিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন নানা পাটেকর, বিশাল জেঠওয়া এবং বিনীত কুমার সিংÑ যা নিঃসন্দেহে দর্শকদের জন্য ভিন্ন স্বাদের এক অভিজ্ঞতা হতে চলেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা