× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেন্সর বাধায় ‘ভূত বাংলা’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ১৬:৫১ পিএম

সেন্সর বাধায় অক্ষয় কুমার অভিনীত ‘ভূত বাংলা’

সেন্সর বাধায় অক্ষয় কুমার অভিনীত ‘ভূত বাংলা’

বলিউডের বড় বাজেটের সিনেমা মানেই দর্শকদের বাড়তি প্রত্যাশা। মুক্তির আগেই ট্রেলার, গান আর প্রচারণা ঘিরে তৈরি হয় আগ্রহের জোয়ার। তবে সেই প্রত্যাশার মাঝেই অনেক সময় সেন্সর বোর্ডের হস্তক্ষেপে বদলে যায় ছবির চূড়ান্ত রূপ। মুক্তির আগেই যোগ হয় সংশোধনের ছাপ। এবার সেই অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে হচ্ছে অক্ষয় কুমার অভিনীত হরর কমেডি চলচ্চিত্র ‘ভূত বাংলা’।

মুক্তির আগেই ছবিটি বড় ধরনের সেন্সর সংশোধনের মুখে পড়েছে। ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ড সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবিটিতে মোট ৬৩টি পরিবর্তনের নির্দেশ দিয়েছে, যার মধ্যে রয়েছে সংলাপ সংশোধন, দৃশ্য কাটছাঁট এবং সাবটাইটেল সম্পাদনা।

ছবিটি প্রথমে ১০ এপ্রিল মুক্তির কথা থাকলেও ‘ধুরন্ধর ২’-এর বক্স অফিস চাপের কারণে তারিখ পিছিয়ে ১৭ এপ্রিল নির্ধারণ করা হয়। ট্রেলার ও গান দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করলেও মুক্তির আগে নির্মাতাদের সেন্সর বোর্ডের সঙ্গে নানা বিষয়ে সমঝোতায় যেতে হয়েছে।

গত ২ এপ্রিল সিবিএফসি ছবিটিকে ‘ইউএ’ (প্যারেন্টাল গাইডেন্স) সনদ দেয়। ফলে ১৬ বছরের কম বয়সী দর্শকদের অভিভাবক ছাড়া ছবিটি দেখার অনুমতি নেই। বোর্ডের পরীক্ষক কমিটি ছবির বিভিন্ন অংশে আপত্তি জানিয়ে প্রায় ১০ মিনিটের ফুটেজ বাদ দেওয়ার নির্দেশ দেয়।

বিশেষ করে ছবির ২৬ মিনিট এবং প্রায় এক ঘণ্টার মাথায় ব্যবহৃত কিছু অশালীন শব্দ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রথমার্ধে নারীদের প্রতি অবমাননাকর একটি সংলাপ নিয়েও আপত্তি তুলে সেটি সংশোধনের পরামর্শ দেওয়া হয়। 

সবচেয়ে বড় যে দৃশ্যটি বাদ পড়েছে, তার দৈর্ঘ্য ছিল ৭২ সেকেন্ড। এ ছাড়া ‘ও সুন্দরী’ গানটির একটি অংশ সম্পূর্ণ এবং ‘ওরে ও সাওয়ারিয়া’ গানের ২৭ সেকেন্ড কেটে দেওয়া হয়েছে। 

ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, টাবু, পরেশ রাওয়াল ও রাজপাল যাদব।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা