× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে ‘হাঙ্গার গেমস’ সিনেমার প্রিকুয়েল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ ১৬:৪১ পিএম

বহু প্রতীক্ষার পর আসছে ‘দ্য হাঙ্গার গেমস : সানরাইজ অন দ্য রিপিং’

বহু প্রতীক্ষার পর আসছে ‘দ্য হাঙ্গার গেমস : সানরাইজ অন দ্য রিপিং’

বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া ‘হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজি ঘিরে আবারও তৈরি হয়েছে নতুন উত্তেজনা। বহু প্রতীক্ষার পর আসছে এর নতুন প্রিকুয়েল ‘দ্য হাঙ্গার গেমস : সানরাইজ অন দ্য রিপিং’, যার প্রথম ফুটেজ প্রকাশের পর থেকেই আলোচনায় সরব ভক্তরা।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করেছে। ফুটেজে দেখা গেছে, একঝাঁক তারকার উপস্থিতিÑ এফি ট্রিঙ্কেট চরিত্রে এলি ফ্যানিং, সিজার ফ্লিকারম্যান হিসেবে কিয়ারান কালকিন, প্লুটার্ক হেভেন্সবি চরিত্রে জেসি প্লেমন্স এবং প্রেসিডেন্ট স্নো হিসেবে রালফ ফাইনস। এ ছাড়া আরও রয়েছেন কেলভিন হ্যারিসন জুনিয়র, লিলি টেইলর, জোসেফ জাদা ও মায়া হক।

সিনেমাটি পরিচালনা করেছেন ফ্রান্সিস লরেন্স, যিনি আগের ‘হাঙ্গার গেমস’ সিনেমাগুলোর সঙ্গেও যুক্ত ছিলেন। চিত্রনাট্য লিখেছেন বিলি রে, যা সুজান কলিন্সের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। জানা গেছে, আগামী ২০ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এই প্রিকুয়েলের গল্প আবর্তিত হয়েছে প্যানেমের ৫০তম হাঙ্গার গেমস ঘিরে মূল কাহিনীর প্রায় ২৪ বছর আগে। ফলে দর্শকরা জানতে পারবেন এই প্রতিযোগিতার পেছনের ইতিহাস এবং পরিচিত চরিত্রগুলোর অজানা অতীত। এদিকে গুঞ্জন উঠেছে, নতুন এই সিনেমায় জেনিফার লরেন্স ও জশ হাচারসন আবারও তাদের পরিচিত চরিত্রে ফিরতে পারেন। যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়, তবুও এতে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

নতুন এই সিনেমা ২০২৩ সালের ‘দ্য হাঙ্গার গেমস : দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস’-এর পরবর্তী অধ্যায় হিসেবে আসছে। আগের মতোই এতে থাকবে রাজনীতি, টিকে থাকার লড়াই এবং মানবিক সম্পর্কের জটিলতা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা