× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আব্রাহাম তামিমের ‘পিয়ারলাল’ আসছে এনটিভিতে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ ২২:০৯ পিএম

আব্রাহাম তামিমের ‘পিয়ারলাল’ আসছে এনটিভিতে

কবি ও নাট্যকার হিসেবে পরিচিত আব্রাহাম তামিম এবার হাজির হচ্ছেন নির্মাতা হিসেবে নতুন একটি টেলিভিশন প্রযোজনা নিয়ে। তার পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘পিয়ারলাল’, যা শিগগিরই বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে।

তবে নিজের এই কাজকে ‘নাটক’ বলতে নারাজ তামিম, বরং তিনি এটিকে ‘ছবি’ হিসেবেই দেখতে চান। এ কারণেই প্রচারণার পোস্টারসহ সব জায়গায় ব্যবহার করা হয়েছে- ‘একটি আব্রাহাম তামিম ছবি’ এই বিশেষ পরিচিতি।

আব্রাহাম তামিম বলেন, “নির্মাতা হিসেবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। একজন পরিচালকের চোখ যে জিনিসটা গল্পে খোঁজে, সেটাই তুলে ধরতে চেয়েছি। শিল্পীরা তাঁদের নিজ নিজ চরিত্রে অসাধারণ কাজ করেছেন। আশা করছি, কাজটি দর্শকের মনে দাগ কাটবে।”

‘পিয়ারলাল’-এর দৃশ্যধারণ করা হয়েছে গাজীপুরের জয়দেবপুরের বিভিন্ন লোকেশনে। গ্রামীণ আবহ ও বাস্তবধর্মী চিত্রায়ণের মাধ্যমে গল্পকে জীবন্ত করে তোলার চেষ্টা করেছেন নির্মাতা।

আজিজুল ইসলামের গল্পে নাটকটির চিত্রনাট্য লিখেছেন মারুফের রহমান। এতে অভিনয় করেছেন সমিক ইসলাম, মাইশা জাহান, আশরাফ টুলু ও পারভেজ সুমনসহ আরও অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা