× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মারা গেছেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ ১৫:০৩ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৬ ২১:৫৯ পিএম

সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। ছবি: গেটি ইমেজেস

সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। ছবি: গেটি ইমেজেস

প্রজন্মের পর প্রজন্ম সংগীতপ্রেমীদের মুগ্ধ করা কিংবদন্তি শিল্পী আশা ভোসলে আর নেই।

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রবিবার বেলা ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর। 

সবশেষ শনিবার রাতে হৃদযন্ত্র ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রবিবার সকালে অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার মাল্টি অর্গান ফেলিওর হওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয়।

‘আভি না যাও ছোড় কার’, ‘দম মারো দম’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে’, ‘ও হাসিনা জুলফোঁওয়ালি’- এমন অসংখ্য জনপ্রিয় গানের প্লেব্যাক শিল্পী হিসেবে ব্যাপক সমাদৃত আশা ভোসলে হিন্দি ও বাংলাসহ ২০টিরও বেশি ভাষায় গান গেয়েছেন।

ভারতের সম্মানজনক দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণ, বঙ্গ বিভূষণসহ বহু সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি।

ভারতের এই কিংবদন্তি সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোকবার্তায় তিনি বলেন, “উপ-ভারতবর্ষে সংগীতের অন্যতম ‘আইকনিক বহুমুখী সঙ্গীত শিল্পী’ ৯২ বছর বয়সে গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোসলে আট দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষায়ও হাজার হাজার গান রেকর্ড করেছেন-শাস্ত্রীয়, লোকসংগীত, পপ থেকে গজল। বিভিন্ন ধারার সংগীতে অসাধারণ মানিয়ে নেওয়ার ক্ষমতা তাঁকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তার রেখে যাওয়া কালজয়ী গানের মধ্যে তিনি বেঁচে থাকবেন, তিনি স্বর্গে শান্তিতে থাকুন”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা