× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে দর্শকপ্রিয় যেসব নাটক

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ ১৬:৩০ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৬ ১৬:৩১ পিএম

ঈদে দর্শকপ্রিয় যেসব নাটক

ঈদ মানেই পরিবার, আনন্দ আর হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্তগুলো। প্রতিবারের মতো এবারের ঈদেও দর্শক কেবল গল্প খুঁজেছেন। গল্প যা সম্পর্কের উত্থান-পতন, ভালোবাসা, হাসি আর আবেগের সংমিশ্রণ বহন করে। বিশেষ করে পারিবারিক, রোমান্টিক ও কমেডি ঘরানার নাটক এবারের ঈদে দর্শকের মন জয় করেছে। সহজ-সরল গল্প, বাস্তব জীবনের অনুভূতি এবং চরিত্রগুলোর মধ্যে সম্পর্কের জটিলতাÑ এই সব মিলেমিশে স্ক্রিনের সঙ্গে দর্শকের আবেগকে জড়িয়ে ধরে।

এবারের ঈদে সবচেয়ে আলোচিত নাটক হলো ‘ফ্যামিলি ম্যান’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। পূর্ববর্তী ‘তোমাদের গল্প’ ও ‘সম্পর্কের গল্প’ নাটকের সাফল্যের পর ফের দেখা গেল এই জুটিকে। নাটকের কেন্দ্রবিন্দুতে আছে মামুন ও নীলুর ভালোবাসা, যেখানে অর্থনৈতিক বাস্তবতা, পারিবারিক দায়িত্ব এবং সম্পর্কের কোমলতা একসাথে ফুটে উঠেছে। মাত্র সাত দিনের মধ্যে নাটকটি দেখেছেন ৮০ লাখ দর্শক, যা এর জনপ্রিয়তার প্রমাণ।

রোমান্টিক ঘরানায় আলোচনায় রয়েছে ‘তোমাকে চাই’। খালাতো ভাইবোনের প্রেমকে ঘিরে গল্পটি এগোয় বিয়ের আসর থেকে ফ্ল্যাশব্যাক পর্যন্ত। জিয়াউল ফারুক অপূর্ব ও তটিনী এই জুটির চরিত্রে অভিনয় করেছেন। মাশরিকুল আলম পরিচালিত নাটকটি মাত্র সাত দিনে ৬৮ লাখ দর্শককে মনোযোগী করেছে।

পারিবারিক আবেগের দিক থেকে দর্শকের চোখে পড়েছে ‘ডিয়ার ফ্যামিলি’। বাবা-ছেলের সম্পর্ক, অভিমান এবং মৃদু ভালোবাসাÑ সবই গল্পের মূল উপাদান। শহীদুজ্জামান সেলিম ও খায়রুল বাসার নাটকের চরিত্রে অভিনয় করেছেন। সাজ্জাদ হোসেন পরিচালিত নাটকটি চার দিনের মধ্যে ৫৬ লাখ দর্শকের কাছে পৌঁছেছে।

কমেডি ঘরানায় আলোচনায় রয়েছে ‘জামাই টক্কর’। শহুরে ধনী ও গ্রামীণ সাধারণ জীবনযাপনের দুই জামাইকে ঘিরে গল্পটি উপস্থাপন করেছেন মোশাররফ করিম ও শামীম হাসান সরকার। সোহেল হাসান পরিচালিত নাটকটি নয় দিনে ৫৩ লাখ দর্শক দেখেছেন।

সবশেষে ‘আপনজন’ নাটকটি পরিবার, সম্পর্ক ও কাছের মানুষের কাছে ফিরে আসার গল্প বলেছে। আবুল হায়াত, দিলারা জামান, জোভানসহ একঝাঁক শিল্পী এতে অভিনয় করেছেন। জাকারিয়া সৌখিন পরিচালিত নাটকটি প্রকাশের পর থেকে ৪৪ লাখ দর্শকের কাছে পৌঁছেছে।

এই ঈদে প্রাপ্ত ভিউ এবং জনপ্রিয়তা স্পষ্ট করে দেখাচ্ছে, দর্শক এখনও সরল কিন্তু আবেগঘন গল্পের প্রতি আকৃষ্ট। পরিবার, প্রেম এবং হাস্যরসÑ এই তিনটি উপাদানই স্ক্রিনে দর্শকের হৃদয় জয় করছে এবং এভাবেই এবারের ঈদ উদযাপন হয়ে উঠেছে আরও বিশেষ ও মনে রাখার মতো।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা