× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাক্ষাৎকার

ভালো সাড়া পাচ্ছে বনলতা এক্সপ্রেস

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ১২:৩৪ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৬ ১২:৩৫ পিএম

ছবি,পরিচালক তানিম নূর।

ছবি,পরিচালক তানিম নূর।

বনলতা এক্সপ্রেস সিনেমার শুটিং, তারকাবহুল কাস্টের অভিজ্ঞতা, দর্শক প্রতিক্রিয়া এবং বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরার চেষ্টা নিয়ে পরিচালক তানিম নূরের সঙ্গে আলাপ করেছেন মাহমুদা বিশ্বাস… 

প্রশ্ন : উৎসব সিনেমা অনেক দর্শকপ্রিয়তা পেয়েছিল, সেই ধারাবাহিকতায় বনলতা এক্সপ্রেস কেমন সাড়া পাচ্ছে?

উত্তর : বনলতা এক্সপ্রেস দর্শকের কাছে ভালো সাড়া পাচ্ছে। আট দিন হয়েছে সিনেমাটি মুক্তি পেয়েছে, প্রতিদিনই দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে। আমরা বিভিন্ন হলে গিয়েছি, সেখানেও দেখেছি বনলতা এক্সপ্রেস অনেক ভালোভাবে গ্রহণ করছে সবাই।

প্রশ্ন : সিনেমাটি অনেক তারকাবহুল কাস্ট নিয়ে নির্মাণ হয়েছে, ভবিষ্যতেও কি এই ধরনের সিনেমা নির্মাণের প্রাধান্য থাকবে? 

উত্তর : বিষয়টা এ রকম নয় যে, সিনেমাটি তারকাবহুল। বনলতা এক্সপ্রেসে যারা অভিনয় করেছেন সবাই অনেক গুণী অভিনয় শিল্পী। যারা ভালো অভিনয় শিল্পী, আমি সব সময় তাদের নিয়েই কাজ করতে চাই।

প্রশ্ন : শুটিংয়ের সময় কোনো বিশেষ মুহূর্ত বা মজার ঘটনার স্মৃতি রয়েছে কিÑ যা শেয়ার করতে চান?

উত্তর : এফডিসিতে ১৪ দিন সবই একসঙ্গে শুটিং করেছি। প্রতিটি মুহূর্ত ছিল খুবই আনন্দময়। অনেক হাসি-আনন্দ এবং আন্তরিকতার সঙ্গে কাজ করেছি। আলাদা করে বলার মতো বিশেষ মুহূর্ত নেই। প্রতিদিন সবাই অনেক আনন্দের সঙ্গে কাজ করেছে। দর্শক যেমন সিনেমা দেখে আনন্দ পাচ্ছে, আমরাও আনন্দের সঙ্গে শুটিং করেছি। যার প্রতিক্রিয়া পর্দায় ঘটেছে।

প্রশ্ন : সিনেমার মূলবার্তা বা দর্শকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? 

উত্তর : অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আমি চেষ্টা করেছি বনলতা এক্সপ্রেসের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরতে, বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে।

প্রশ্ন : সিনেমার কোন চরিত্র বা দৃশ্য আপনার কাছে সব থেকে ভালো লেগেছে?

উত্তর : সব চরিত্র এবং দৃশ্যই আমার কাছে ভালো লেগেছে। যেহেতু সিনেমাটি পরিচালনা করেছি আমি নিজে, সেই ক্ষেত্রে আলাদা করে ভালো লাগার চরিত্র নিয়ে বলার সুযোগ নেই। আমার মনে হয় এটা দর্শকের প্রতিক্রিয়া দেখলেই বোঝা যাবে।

প্রশ্ন : ভবিষ্যতে এই সিনেমার কোনো সিক্যুয়েল বা নতুন প্রজেক্টের পরিকল্পনা রয়েছে কি?

উত্তর : সিকোয়েল তো প্রশ্নই আসে না। কারণ এই সিনেমা হ‍ুমায়ূন আহমেদ স্যারের লেখা উপন্যাস থেকে নির্মাণ করা হয়েছে। বনলতা এক্সপ্রেসের মতো সিনেমা দ্বিতীয়বার নির্মাণের ভাবনা নেই। আগামী ঈদের নতুন সিনেমা বা ভবিষ্যতে কেমন সিনেমা বানাবÑ সেই বিষয় নিয়ে এখনও ভাবিনি। আরও কিছু দিন পরে ভাবব এবং শিওর হয়ে খুব শিঘ্রই সবাইকে নতুন সিনেমার পরিকল্পনা জানাব। 

প্রশ্ন : নতুন প্রজন্মের পরিচালকদের জন্য কোনো পরামর্শ দিতে চান, বিশেষ করে উৎসবকালীন সিনেমা তৈরিতে?

উত্তর : যারা তরুণ নির্মাতা আছেন তাদের উদ্দেশে বলতে চাই, যারা অভিজ্ঞ ও গুণী শিল্পী আছেন তাদের নিয়ে কাজ করতে। এবং আমার থেকেও ভলো সিনেমা যেন বানায়। যদিও বাংলাদেশে সুযোগ পাওয়াটা একটু কঠিন। তবে ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে। আমি তরুণদের নিয়ে খুবই আশাবাদী। আমার বিশ্বাস তারা একটা সময় আমার থেকেও ভলো সিনেমা নির্মাণ করবে। দর্শকদের ভালো ভালো কাজ উপহার দেবে।

উল্লেখ্য, বাংলা মুভি রিভিউ (বিএমআর)-এর তথ্য অনুযায়ী,মুক্তির প্রথম আট দিনে বনলতা এক্সপ্রেস সিনেমা স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্স মিলিয়ে মোট ২.২৬ কোটি টাকা আয় করেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা