× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিনেমার প্রচারে ঢাকায় জ্যোতির্ময়ী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ১২:৫২ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৬ ১২:৫৩ পিএম

সিনেমার প্রচারে ঢাকায় জ্যোতির্ময়ী

রোজার ঈদে ঢাকাই সিনেমায় নতুন মাত্রা যোগ করেছেন টালিউডের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয়েছে জ্যোতির্ময়ীর। রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার প্রচারে এবার প্রথমবারের মতো বাংলাদেশে এলেন জ্যোতির্ময়ী।

ঢাকায় এসে তিনি দুটি সিনেপ্লেক্সে গিয়ে দর্শকের প্রতিক্রিয়া সরাসরি দেখেন। দর্শকের উচ্ছ্বাস ও ভালোবাসায় মুগ্ধ এই অভিনেত্রী বলেন, ‘প্রিন্স’ সিনেমার ‘পরী’ গানটি মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া পেয়েছেন। প্রত্যাশা থাকলেও দর্শকের ভালোবাসা তা ছাড়িয়ে গেছে। এই ভালোবাসাই তাকে বাংলাদেশে টেনে এনেছে। ভবিষ্যতেও এমন সাড়া পেলে তিনি এখানে আরও কাজ করতে আগ্রহী।

শুটিং অভিজ্ঞতা নিয়ে জ্যোতির্ময়ী জানান, পুরো ইউনিটের কাছ থেকেই সহযোগিতা পেয়েছেন। বিশেষ করে শাকিব খানের প্রশংসা করে বলেন, তার মতো অভিজ্ঞ অভিনেতার সঙ্গে কাজ করা বড় সুযোগ। পুরো সময় তিনি সহায়তা করেছেন এবং অনেক কিছু শেখার সুযোগ হয়েছে।

তবে সিনেমাটি ঘিরে যেমন আগ্রহ ছিল, তেমনি টিজার প্রকাশের পর কিছু নেতিবাচক প্রতিক্রিয়াও দেখা যায়। মুক্তির পরও সমালোচনা চলছে। কারিগরি সমস্যার কারণে প্রথম চার দিন স্টার সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ প্রদর্শিত হয়নি। পরে সমস্যা সমাধান হলে নিয়মিত প্রদর্শন শুরু হয়।

সমালোচনা প্রসঙ্গে জ্যোতির্ময়ী বলেন, ছোট বিষয়গুলোও বড় করে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। ভিসা জটিলতাসহ কিছু সীমাবদ্ধতা থাকলেও তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। সামাজিক মাধ্যমে নানা সমালোচনা থাকলেও দর্শক যেভাবে হলে গিয়ে সিনেমাটি দেখছেন, তা তাদের জন্য বড় প্রাপ্তি।

নব্বইয়ের দশকের গ্যাংস্টার গল্প নিয়ে নির্মিত ‘প্রিন্স’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। এতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণসহ অনেকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা