× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘শাকিবের সঙ্গে অনেক ছবি করেছি, কেউ জানেই না’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ১২:৩৬ পিএম

ছবিতে অভিনেত্রী ,পূর্ণিমা ।

ছবিতে অভিনেত্রী ,পূর্ণিমা ।

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান এবং গ্ল্যামার কুইন পূর্ণিমা একসময়ের জনপ্রিয় এই জুটির নাম আজও নস্টালজিয়ার আবহ তৈরি করে। যদিও সাম্প্রতিক সময়ে বড়পর্দায় তাদের একসঙ্গে দেখা যায় না, তবু ক্যারিয়ারের শুরুর দিকে তারা একসঙ্গে উপহার দিয়েছেন বেশ কিছু স্মরণীয় কাজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সোনালি সময়ের কথা তুলে ধরলেন পূর্ণিমা। তিনি জানান, দর্শকের অনেকেই জানেন না যে, শাকিব খানের সঙ্গে তার কাজের সংখ্যা আসলে বেশ বড়। এমনকি অনেকে এখনও অবাক হয়ে প্রশ্ন করেনÑ তিনি আদৌ শাকিব খানের সঙ্গে কাজ করেছেন কি না!

পূর্ণিমা সাক্ষাৎকারে বলেন, ‘শাকিবের সঙ্গে আমি অনেকগুলো ছবি করেছি, কেউ জানেই না। অনেকে এখনও বলে কী, আপনি কি শাকিবের সঙ্গে কাজ করেছেন কখনও?’ অনেকের ধারণা, শাকিব খান অনেক পরে এসেছেন, কিন্তু পূর্ণিমা মনে করিয়ে দিলেন তারা প্রায় সমসাময়িক। সঞ্চালিকার এক মন্তব্যের প্রেক্ষিতে পূর্ণিমা বলেন, ‘ও ইয়ং, আমিও ইয়ং। মানে আমরা তো একসঙ্গেই এসেছি, আগে-পরে হোক, যখনই হোক।’ শাকিব খান সুপারস্টার হওয়ার আগে থেকেই তার সঙ্গে পূর্ণিমার কাজের সম্পর্ক। এমনকি দেশের বাইরে গিয়েও তারা বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছেন। সেই সময়ের জনপ্রিয়তা নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ মানে শাকিব যখন আরও বেশি পপুলার হওয়ার আগে, মানে ওকে নিয়ে ওর সঙ্গে আমি টিভিসি করেছি অনেকগুলো দেশের বাইরে গিয়ে। তখন শাকিব যতটুকু না চিনত আমি তখন ওর সঙ্গে কাজ করেছি। কিন্তু ওর সঙ্গে যে আমি প্রায় ২৫ থেকে ২৬টার মতোন ছবি করেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা