× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেলারে আলোচনায় ‘ছায়াসঙ্গী’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ ১১:৪২ এএম

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে

নতুন গল্প, নতুন চরিত্র আর ভিন্নধর্মী নির্মাণে টেলিভিশন ও ডিজিটাল নাটকের জগৎ দিন দিন আরও সমৃদ্ধ হচ্ছে। দর্শকদের রুচির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নির্মাতারা এখন গল্পে আনছেন বৈচিত্র্য রোম্যান্স, অ্যাকশন, থ্রিলÑ সবকিছুর সমন্বয়ে তৈরি হচ্ছে নতুন প্রজন্মের নাটক। এই ধারাবাহিকতায় এবার আসছে ভিন্ন স্বাদের একটি নাটক, ‘ছায়াসঙ্গী’, যার ট্রেলার ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে জায়গা করে নিয়েছে।

সোহেল রাজ পরিচালিত ‘ছায়াসঙ্গী’ নাটকের অফিসিয়াল ট্রেলার সম্প্রতি প্রকাশ পেয়েছে, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে রহস্য, রোম্যান্স ও অ্যাকশনের দারুণ মিশেল। ট্রেলারেই ইঙ্গিত মিলেছে এক অন্ধকার ও জটিল জগতের, যেখানে ভালোবাসা এবং বিপদের রেখাটি খুবই সূক্ষ্ম।

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে, যিনি অভিনয় করেছেন একজন কন্ট্রাক্ট কিলারের ভূমিকায়। চরিত্রটি একদিকে যেমন ঠান্ডা মাথার ও হিসেবি, অন্যদিকে তার ভেতরে লুকিয়ে থাকা মানবিক দিকও ধীরে ধীরে উন্মোচিত হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। তার বিপরীতে রয়েছেন সাদনিমা বিনতে নোমান, যিনি মিষ্টি ও কোমল উপস্থিতিতে গল্পে ভিন্ন মাত্রা যোগ করেছেন।

ট্রলার দেখে ধারণা করা যাচ্ছে, নাটকটি শুধু একটি প্রেমের গল্প নয়; বরং এতে রয়েছে দ্বন্দ্ব, ঝুঁকি এবং সম্পর্কের জটিলতা। একজন পেশাদার খুনির জীবনে ভালোবাসার উপস্থিতি কীভাবে তার মানসিকতায় পরিবর্তন আনে, সেই বিষয়টিই মূলত তুলে ধরা হতে পারে এই নাটকে।

‘ছায়াসঙ্গী’ নাটকটি আগামী ১৯ মার্চ মুক্তি পাবে ইউটিউবে সুসমিতা আনিসের অফিসিয়াল চ্যানেলে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা