× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনেতা শামস সুমন মারা গেছেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ২০:১৪ পিএম

অভিনেতা শামস সুমন। ছবি: ফেসবুক থেকে

অভিনেতা শামস সুমন। ছবি: ফেসবুক থেকে

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’।

ফেসবুকে এক পোস্টে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ জানায়, “অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর বর্তমান কার্যনির্বাহী পরিষদ এর সম্মানীত সহ সভাপতি ও আমাদের প্রিয় সহকর্মী জনাব শামস সুমন আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে”।

আগামীকাল বুধবার সকাল ১০ টায় চ্যানেল আই প্রাঙ্গনে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

শামস সুমন রেডিও ভূমির স্টেশন প্রধান এবং চ্যানেল আই এর অনুষ্ঠান বিভাগের পরিচালক ছিলেন। সর্বশেষ তাকে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ নামের সিনেমায় একজন পুলিশের চরিত্রে অভিনয় করেন। এরপর আর নতুন কাজের খবর পাওয়া যায়নি।

২০০৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘স্বপ্নপূরণ’ নামের সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা