× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে আসছে ‘ফ্যামিলি ম্যান’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ১২:২৭ পিএম

ঈদে আসছে ‘ফ্যামিলি ম্যান’

বাংলা ফ্যামিলি ড্রামা ঘরানায় সাম্প্রতিক বছরগুলোতে দর্শকের জন্য একের পর এক জনপ্রিয় কাজ উপহার দিয়েছেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। সম্পর্ক, দায়িত্ব আর জীবনের বাস্তব গল্পকে সহজভাবে পর্দায় তুলে ধরার জন্য তিনি বরাবরই দর্শকমহলে প্রশংসিত। সেই ধারাবাহিকতাই ধরে রেখে এবার ঈদে তিনি নিয়ে আসছেন নতুন ইউটিউব ফিল্ম ‘ফ্যামিলি ম্যান’।

সম্প্রতি প্রকাশ পেয়েছে চলচ্চিত্রটির অফিসিয়াল ট্রেইলার, যেখানে ফুটে উঠেছে এক নিম্ন-মধ্যবিত্ত যুবকের জীবনের সংগ্রাম, দায়িত্ববোধ এবং পরিবারকে ঘিরে তার প্রতিদিনের লড়াই। ট্রেইলারজুড়ে বাস্তবধর্মী গল্পের আভাস মিলেছে, যা দর্শকের কাছে পরিচিত ও কাছের জীবনের প্রতিফলন বলেই মনে করছেন অনেকে। পরিবারের প্রতি ভালোবাসা, দায়িত্ব আর ব্যক্তিগত স্বপ্নের টানাপড়েনÑ সবকিছু মিলিয়েই গড়ে উঠেছে গল্পের মূল সুর।

এই ইউটিউব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী-কে। এ ছাড়া অভিনেত্রী মনিরা মিঠুও রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। তিনজনের অভিনয়ের ঝলক ইতোমধ্যেই ট্রেইলারে দর্শকের দৃষ্টি কেড়েছে।

পরিবারকে কেন্দ্র করে বাস্তব জীবনের অনেক অজানা অনুভূতি ও দায়িত্ববোধের গল্প নিয়েই তৈরি হয়েছে নাটকটি। দর্শকের জন্য এটি হবে আবেগ, হাসি এবং জীবনের বাস্তবতার মিশেলে এক ভিন্ন অভিজ্ঞতা।

আসন্ন ঈদুল ফিতরের দিন বিকাল ৪টা ৩০ মিনিটে সিনেমাওয়ালা-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ফ্যামিলি ম্যান। পরিবারকেন্দ্রিক গল্প ও পরিচিত বাস্তবতার ছোঁয়ায় তৈরি এই ইউটিউব ফিল্মটি ঈদের বিনোদনে দর্শকের জন্য হতে পারে বিশেষ আকর্ষণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা