× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৌসিফ-নীহার ‘তুই থেকে তুমি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ১২:১৬ পিএম

অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী নাজনিন নাহার নীহা।

অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী নাজনিন নাহার নীহা।

বিনোদন জগতের বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই তারকা তৌসিফ মাহবুব ও নাজনিন নাহার নীহা ঈদে দর্শকের জন্য উপহার দিতে চলেছেন এক নতুন নাটকÑ ‘তুই থেকে তুমি’। এই নাটক নির্মাণ করেছেন জনপ্রিয় পরিচালক হাসিব হোসাইন রাখি। নাটকটি বন্ধুত্ব, ভালোবাসা ও সম্পর্কের সূক্ষ্ম অনুভূতিকে কেন্দ্র করে তৈরি, যা দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশাবাদী নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

‘তুই থেকে তুমি’-এর গল্পের শুরু হয় বিশ্ববিদ্যালয়ের দুই বন্ধু নাহিদ ও ফালাককে নিয়ে। তারা খুব কাছের বন্ধু। তবে সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে তাদের বন্ধুত্ব কেবল বন্ধুত্ব নয়, এতে ভালোবাসার ছোঁয়াও রয়েছে। প্রথম দিকে কেউ কাউকে ভালোবাসার কথা সরাসরি জানায় না। কিন্তু নাটকের গল্পে একটি ক্রাইসিস মোমেন্ট আসে, যা তাদের বাধ্য করে একে অপরের প্রতি ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে। এই মুহূর্তটি নাটকের আবেগকে আরও গভীর ও বাস্তবসম্মত করে তোলে।

‘তুই থেকে তুমি’ নাটকটি ঈদে ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এ ছাড়া এই দুই তারকাকে কেন্দ্র করে নির্মিত অন্য নাটক ‘প্রেমাতাল’-ও ঈদে প্রচারিত হবে। বন্ধুত্ব, ভালোবাসা এবং সম্পর্কের সূক্ষ্ম অনুভূতির সঙ্গে পরিপূর্ণ এই নাটকগুলো ঈদের সময় দর্শকের জন্য হবে একটি বিশেষ বিনোদন অভিজ্ঞতা।

 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা