× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্কারে সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ১১:৩৭ এএম

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির নির্মাতা ও অভিনয়শিল্পীরা অস্কার অনুষ্ঠানে একসঙ্গে পোজ দিয়েছেন। ছবি: গেটি ইমেজেস

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির নির্মাতা ও অভিনয়শিল্পীরা অস্কার অনুষ্ঠানে একসঙ্গে পোজ দিয়েছেন। ছবি: গেটি ইমেজেস

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ একাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৮তম আসরে সেরা ছবির পুরস্কার পেয়েছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ডার্ক কমেডি অ্যাকশন থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রবিবার রাতে আয়োজিত অস্কারের জাঁকজমকপূর্ণ আসরে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সর্বোচ্চ ছয়টি বিভাগে পুরষ্কার জিতেছে।

সিনেমাটি মনোনয়ন পেয়েছিল মোট ১৩টি বিভাগে।

এতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, শন পেন, বেনিসিও ডেল তোরো, রেজিনা হল, তেয়ানা টেইলর এবং চেজ ইনফিনিটি।

এছাড়া লিওনার্দো ডিক্যাপ্রিওকে হারিয়ে এবার সেরা অভিনেতার অস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান। আর সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেছেন জেসি বাকলি।

সেরা আন্তর্জাতিক সিনেমার স্বীকৃতি পেয়েছে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।

নেটফ্লিক্সের আলোচিত অ্যানিমেশন মিউজিক্যাল সিনেমা ‘কে–পপ ডেমন হানস্টর্স’ এর গান ‘গোল্ডেন’ জিতেছে সেরা সঙ্গীতের পুরস্কার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা