প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬ ১৭:১৪ পিএম
বিনোদন জগতে আলোচানায় বরাবরবই যিনি সবার কাছে পরিচিত সেই চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে এবার ভিন্ন আলোচনা হচ্ছে। তিনি সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন। দর্শকদের সামনে ডিগবাজি দেওয়া কিংবা পোশাক খুলে উল্লাস করার মধ্যমে দর্শকদের মাতিয়ে রেখার মাধ্যমে তিনি নিজেও আনন্দ পান। তবে এবার কোনো স্টেজ শো নয়, বরং প্রসঙ্গের জন্ম দিতে নতুন লুকে নেটিজেনদের চমকে দিয়েছেন তিনি।
নিজের ফেসবুকে শুক্রবার জায়েদ খান তার নতুন সিরিজ ‘আমেরিকান ড্রিম’-এর পোস্টার প্রকাশ করেছেন।
পোস্টারটিতে দেখা গেছে, নিউ ইয়র্ক সিটির একটি স্টেশনে দাঁড়িয়ে আছেন তিনি। তার পরনে একটি হুডি এবং চেক শার্ট। চিরচেনা গ্ল্যামারাস লুকের বদলে এখানে তাকে বেশ বিষণ্ণ দেখাচ্ছে।
পোস্টারের ওপরের দিকে লেখা রয়েছে ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ - এপিসোড ০১’। যা দেখে ধারণা করা হচ্ছে, আমেরিকায় অভিবাসীদের জীবন সংগ্রামের কোনো গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই সিরিজটি।
‘ঠিকানা প্রোডাকশন’-এর ব্যানারে নির্মিত ‘আমেরিকান ড্রিম’ পরিচালনা করেছেন জেকে। এতে অভিনয় করেছেন জায়েদ খান নিজেই। চিত্রগ্রাহক হিসেবে আছেন সাদ আল আমিন। সিরিজটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আবীর আলমগীর এবং এম. এম. শাহীন।
উল্লেখ্য, জায়েদ খানকে সর্বশেষ ‘সোনার চর’ সিনেমায় দেখা গেছে। জাহিদ হাসানের পরিচালনা, কাহিনী ও চিত্রনাট্যে নির্মিত সেই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা।