× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাক্ষাৎকার

ঈদের চমকে রিজভী রিজু

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৪ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৪ পিএম

অভিনেতা,রিজভী রিজু।

অভিনেতা,রিজভী রিজু।

ঈদে মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা ‘প্রেশার কুকার’, যেখানে অভিনয় করেছেন রিজভী রিজু। শুটিং, চরিত্রের চ্যালেঞ্জ এবং সহ-অভিনেতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তার সঙ্গে আলাপ করেছেন মাহমুদা বিশ্বাস। 

প্রশ্ন : ‘প্রেশার কুকার’ সিনেমায় কেমন চরিত্রে অভিনয় করেছেন?

উত্তর : একজন সন্তান, একজন ভাই, একজন প্রেমিক, একজন দায়িত্বশীল মানুষের চরিত্রে অভিনয় করেছি। নিশ্চয়ই সিনেমা মুক্তির পর আমার চরিত্রটি আরও সুন্দরভাবে বুঝতে পারবে দর্শক।

প্রশ্ন : শুটিংয়ের অভিজ্ঞতা কেমন? 

উত্তর : শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে বলতে গেলে এই একটা প্রশ্নের উত্তরেই আপনার সমস্ত পৃষ্ঠা শেষ হয়ে যাবে। অল্প করে বলতে গেলে, একদম ঠিক সময় অনুযায়ী শুটিং শুরু হয়েছে। যেইটা খুবই আবশ্যক অভিনেতাদের জন্য এবং যেসব মানুষ তাদের শ্রম দিয়ে সিনেমাটা বানিয়ে তুলতে সক্ষম হন। খুবই নির্দিষ্ট করে যদি একটা বিষয় বলি তা হলো, পরিচালক প্রতিটি দৃশ্য ধারণ করার পূর্বে খুবই অদ্ভুতভাবে সেই জায়গাÑ সেইটা যেখানেই হোক না কেন, একটা পরিবেশ তৈরি করেছে, যা আমার কাছে একদমই নতুন। একদমই কষ্ট করতে হয়নি চরিত্রটি নিয়ে। কারণ এটা তো আমিই হয়েছিলাম, যা পরিচালক ঘটিয়ে দেখিয়েছেন। আমি কখনও ভাবতেই পারি নাই যে একটা সিনেমা এভাবেও গুছিয়ে করা সম্ভব।

প্রশ্ন : সহ-অভিনেতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

উত্তর : সহ-অভিনেতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা বলতে গেলে, সিনেমার রিহার্সালের সময়গুলোতে মনে হয়েছে এরা আমার অনেক আগের বন্ধু এবং সিনেমা শুরুর ৭ থেকে ৮ দিন পার হওয়ার পর মনে হয়েছে অভিনয় নয়, আসলে এটাই আমার জীবন আমার সংসার।

প্রশ্ন : সিনেমার গল্প সম্পর্কে জানতে চাই।

উত্তর : গল্প সম্পর্কে জানতে হলে এই ঈদে হলে গিয়ে জানতে হবে। কারণ গল্প যদি এখানেই বলে দিই তাহলে সিনেমা দেখার আগ্রহ পাবেন কোথা থেকে? তবে ছোট করে বলতে গেলে একটাই কথা আসবে, যা রায়হান রাফী বলেছে, এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে। না তারা এই শহর থেকে বের হতে পারে, না এই শহর তাদের থেকে। 

প্রশ্ন : রায়হান রাফির সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

উত্তর : রায়হান রাফী তার কাজের ব্যাপারে সৎ! কোনো ছাড় দেয় না কোনো কিছুর জন্য। এত সুন্দরভাবে একটা দৃশ্য ধারণ করে যেখানে নিজেকে পালকের মতো মনে হয়! মনে হয় সেই দৃশ্যতে ভেসে বেড়াচ্ছি। 

প্রশ্ন : হাওয়া প্রচুর দর্শকজনপ্রিয়তা পেয়েছিল। প্রেশার কুকার নিয়েও তেমন প্রত্যাশা রয়েছে। এই যে ভালো সিনেমার চর্চা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে সে বিষয়ে কী ভাবছেন? সিনেমায় কি নিয়মিত হতে চান?

উত্তর : ভালো সিনেমার জন্য ভালো চর্চা হবে, ভালো কথা হবে এইটাই স্বাভাবিক। তাতেই তো দর্শক এবং দর্শকের সুন্দর চেতনার চরিত্রগুলো সার্থক হতে পারে। শুধু সিনেমাতেই নয়, অভিনয় সংশ্লিষ্ট প্রতিটি কাজের জন্য নিজেকে ঝালাই করছি প্রতিনিয়ত। সামনের দিনে আরও কাজ করতে চাই এবং আশা করছি করবও। তার জন্য নিজেকে পুরোপুরি উন্মুক্ত করে দিয়েছি। এখন যদি আমাকে কেউ তার গল্পের উপযুক্ত মনে করেন, তবেই ঘটনা ঘটানো সম্ভব। কাজে না নিলে বুঝাবো কীভাবে, আমি কতটা ভালোবাসি আমার কাজকে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা