× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের টেলিফিল্মে ভালোবাসার অন্য নাম তুমি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৭ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩ পিএম

ঈদের টেলিফিল্মে ভালোবাসার অন্য নাম তুমি

আগামী ঈদে দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে হাজির হচ্ছে নতুন টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি।’ চয়নিকা চৌধুরীর গল্প ও নির্দেশনায় তৈরি এই টেলিফিল্মটি প্রেম, সম্পর্ক এবং মানসিক বন্ধনের সূক্ষ্ম দিকগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বী। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন দেশের প্রখ্যাত চার অভিনেতা-অভিনেত্রীÑ ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার ও রিচি সোলায়মান; যাদের উপস্থিতি নাটকটিকে আরও প্রাণবন্ত করেছে। 

টেলিফিল্মটির শুটিং ২০ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। প্রযোজনা করেছেন ‘রঙ্গন মিউজিক’-এর কর্ণধার মো. জামাল হোসেন। নির্মাতা জানান, টেলিফিল্মটি ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে। এরপর এটি রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে, যাতে আরও বেশি দর্শক সুবিধা পান।

টেলিফিল্মের গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভালোবাসার নানা রূপ ও তার সঙ্গে জড়িত মানবিক অনুভূতি। গল্পটি দেখাবে কীভাবে সম্পর্কের ছোট ছোট মুহূর্তগুলোও জীবনের অর্থবহ দিকগুলোকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। চয়নিকা চৌধুরীর সূক্ষ্ম পরিচালনা এবং অভিনয়শিল্পীদের প্রাঞ্জল অভিনয় দর্শকদের আবেগের সঙ্গে মিশিয়ে দেবে এক সুন্দর অনুভূতিপূর্ণ গল্প।

ঈদে পরিবারের সঙ্গে বসে উপভোগ করার মতো এক আবেগঘন ও হৃদয়স্পর্শী গল্প হিসেবে ‘ভালোবাসার অন্য নাম তুমি’ দর্শককে আবেগের ভিন্ন মাত্রায় নিয়ে যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা