× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারিক আনাম খানের সঙ্গে সিনেমায় দ্বৈত চরিত্রে অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২ ১৭:৫৭ পিএম

তারিক আনাম খানের সঙ্গে সিনেমায় দ্বৈত চরিত্রে অপু বিশ্বাস

দেশের কিংবদন্তি অভিনেতা তারিক আনাম খান। ছোট পর্দার ব্যস্ত এই অভিনেতা বড় পর্দাতেও নিজের জাত চিনিয়েছেন। সেই ধারাবাহিকতায় নতুন চলচ্চিত্র ‘ছায়াবাজি’-তে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। যেখানে তাঁর নায়িকা চরিত্রে অভিনয় করবেন বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।  

চলচ্চিত্রটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। আহমেদ শাহাবুদ্দিনের গল্পে সিনেমাটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল। আরটিভি প্রযোজিত ছবিটি আগামী বছরে মুক্তি পাবে। 

সপ্তাহখানেক আগে ঢাকার উত্তরায় ছবিটির শুটিং শুরু হয়েছে বলে জানান পরিচালক। তারিক আনাম খানের সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন অপু বিশ্বাস।

এতে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে তারিক আনাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি একজন অভিনেতা। আমার কাজ অভিনয় করা। সেখানে আমার বিপরীতে কে অভিনয় করলো সেটা নিয়ে কখনো ভাবিনি। অপুর সঙ্গে কাজ করতে যেয়েও না। আমি হৃদয় দিয়ে কাজ করতে পছন্দ করি। নতুন কাজিটিতে সেটাই করেছি। এখন দর্শক বলবে কেমন হয়েছে।’ 

এ সময় তারিক আনাম নিজের চরিত্র নিয়ে বলেন, ‘আমি এই সিনেমায় একজন সাইকিয়াট্রিস্ট চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি একটু গম্ভীর হলেও আমি বেশ উপভোগ করেছি। আর আপুও ভালো অভিনয় করেছে।’ 

ছবিতে অপু বিশ্বাসকে মানসিক রোগীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তিনি বলেন, ‘এই ছবির গল্পটা দারুণ। চরিত্রগুলোও খুব উপভোগ্য। তারিক আনাম খান আমাদের অনেকের প্রিয় অভিনেতা। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। ছবিটি সবাই উপভোগ করবেন বলে প্রত্যাশা করছি।’ 

সাইকো থ্রিলার ঘরানার এই সিনেমায় মাহমুদুল ইসলাম মিঠু ও রেবেকাসহ আরও অনেকে অভিনয় করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা