× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রকস্টার:শাকিবের নায়িকা কে

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪২ পিএম

রকস্টার:শাকিবের নায়িকা কে

ঢালিউডে ঈদ মানেই শুধু উৎসব নয়, মানেই বড় বাজির খেলা। কে নামছে, কে চমক দিচ্ছে, কে কাকে ছাড়িয়ে যাবেÑ এই হিসাবেই উত্তপ্ত হয়ে ওঠে ইন্ডাস্ট্রি। আর সেই উত্তাপের কেন্দ্রবিন্দুতে যখন শাকিব খান, তখন গুঞ্জন আর আলোচনার মাত্রা স্বাভাবিকভাবেই কয়েক ধাপ বেড়ে যায়। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে তেমনই এক রহস্যময় উত্তেজনা ছড়িয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ ঘিরে। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নায়িকা নির্বাচন ঘিরে নানা ইঙ্গিত, সম্ভাবনা আর ফিসফাসে ইতোমধ্যেই ঢালিউড সরগরম।

ঈদের মুক্তির দৌড়ে নাম লেখাতে যাচ্ছে ‘রকস্টার’। সিনেমাটি নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে নীরবে, তবে সেই নীরবতার আড়ালেই তৈরি হচ্ছে বড় চমকের ছক। আলোচনার কেন্দ্রে এখন নায়িকা নির্বাচন। বিশেষ করে দ্বিতীয় নায়িকার চরিত্রটি নিয়ে চলছে জোর গুঞ্জন। এই চরিত্রের জন্য আলোচনায় রয়েছেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা।

রকস্টারের দ্বিতীয় নায়িকার চরিত্রটি নিয়ে ইতোমধ্যে পরিচালক আজমান রুশোর সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন মিথিলা। চরিত্রটি তার পছন্দ হয়েছে বলেও জানা গেছে। সবকিছু ইতিবাচক হলেও এখনও আনুষ্ঠানিক চুক্তি সই না হওয়ায় বিষয়টি প্রকাশ্যে আনতে চাইছেন না কেউই। ফলে মিথিলার বড়পর্দায় সম্ভাব্য অভিষেক নিয়ে কৌতূহল আরও বেড়েছে দর্শকদের মধ্যে।

তবে গল্প এখানেই শেষ নয়। ছবির প্রধান নায়িকা কে হচ্ছেন, সেটাই এখন সবচেয়ে বড় রহস্য। ইন্ডাস্ট্রির অন্দরমহলে শোনা যাচ্ছে, এই চরিত্রের জন্য দেশের বাইরে নজর দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। বিশেষ করে পাকিস্তানের শীর্ষ কোনো অভিনেত্রীকে নেওয়ার পরিকল্পনা থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে। যদি তা বাস্তবায়িত হয়, তাহলে ‘রকস্টার’ শুধু ঢালিউড নয়, আন্তর্জাতিক পর্যায়েও আলাদা আগ্রহ তৈরি করবেÑ এমনটাই মনে করছেন অনেকে।

এই প্রসঙ্গে নির্মাতা পক্ষ এখনও কৌশলী অবস্থানে। নায়িকা নির্বাচন নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি নন পরিচালক আজমান রুশো। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘নায়িকা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। দ্বিতীয় নায়িকার নাম আমরা আনুষ্ঠানিকভাবেই ঘোষণা করব। চূড়ান্ত হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।’ একইভাবে পুরো বিষয়টি নিয়ে নীরব রয়েছেন তানজিয়া জামান মিথিলাও।

সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, পরিকল্পিতভাবেই রহস্য ধরে রাখতে চাইছে রকস্টার টিম। ঈদের আগে চমকটা একেবারে শেষ মুহূর্তে ছুড়ে দেওয়াই যেন তাদের লক্ষ্য।

এদিকে শাকিব খান বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘প্রিন্স’ সিনেমার শুটিং নিয়ে। জানা গেছে, এই ছবির কাজ শেষ করে প্রায় দুই সপ্তাহের বিরতি নেবেন ঢালিউড কিং। এরপরই শুরু হওয়ার কথা রকস্টারের শুটিং। সবকিছু ঠিকঠাক এগোলে ঈদুল আজহা সামনে রেখেই সাজানো হবে সিনেমাটির মুক্তি পরিকল্পনা।

শাকিব খানের ঈদের সিনেমা মানেই বক্স অফিসে বাড়তি প্রত্যাশা। তার ওপর নতুন গল্প, সম্ভাব্য আন্তর্জাতিক নায়িকা আর নতুন মুখের সংযোজন সব মিলিয়ে রকস্টার এখনই আলোচনার শীর্ষে উঠে এসেছে। যদিও ক্যামেরা এখনও পুরোপুরি চালু হয়নি। গুঞ্জন, রহস্য আর অপেক্ষার এই মিশ্রণই হয়তো সিনেমাটিকে ঈদের আগেই আলোচনার রকস্টার বানিয়ে দিচ্ছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা