বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২২ ২১:২৪ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২২ ২১:২৫ পিএম
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ ভাই অর্জুন কাপুরকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন সোনম কাপুর। এমনিতেই অভিনেত্রীর কোনও কিছুই মুখে আটকায় না। রাখঢাক করে কথা বলা অন্তত তার ধাঁচে নেই। আর সেখানেই সোনম ফাঁস করে দিলেন তাঁর ৯০ শতাংশ পোশাক আসলে ভাড়ার।
করণ জোহর কথা প্রসঙ্গে সোনমের কাছে প্রশ্ন করেন যে কোনও ইভেন্টের আগে তারকারা যে ফ্যাশন ফোটোগ্রাফি করে থাকেন তা নিয়ে, যা একসময় সোনমই শুরু করেছিল।
করণ প্রশ্ন করেন সোনমের এখন কি ফ্যাশন ফোটো একটু বেশিই তুলছে সবাই? আর তাতে উত্তর আসে, ‘আমি আর রিয়া কাপুর এটা শুরু করেছিলাম এই ভেবে যে রেড কার্পেটে আমরা যে যাচ্ছি, তার পিছনে অনেক বড় ব্যবসা আছে। আর আমরা পোশাক ধার করছি, আমার বেশিরভাগ পোশাকই ধারের, আমার ৯০ শতাংশ পোশাক ধার করা।
আর করণ জোহর যখন এটা শুনে অবাক হন, সোনমের উত্তর আসে ‘ওরাই তোমাকে কাপড় ধার দেয়। আমরা কিনি না মোটেই। পাগল নাকি এত পয়সা খরচ করব।’
‘নীরজা’ অভিনেত্রী আরও বলতে থাকেন, ‘তো আমরা ভেবেছিলাম পোশাকের ক্রেডিট দেব। কারণ একটা মানুষ আমাকে ধার দিচ্ছে পোশাক। আমরা এটা নির্দিষ্ট করার চেষ্টা করেছিলাম যাতে ডিজাইনার খুব সুন্দর একটা ছবি পায়। কিন্তু এটা বলতে পারব না বাদবাকি সবাই ধার নিচ্ছে না কিনছে আর ছবি দিচ্ছে।
প্রসঙ্গত, এই এপিসোডের টিজার দেখেই সোনম আর অর্জুনের মধ্যেকার কেমিস্ট্রি সকলের চোখে পড়েছে। ভাইয়ের পিছনে লাগার কোনও সুযোগই ছাড়েননি সোনম। এমনকী, ভাইয়ের যোন জীবন নিয়েও বেফাঁস কথা বলে বসেন। করণকে প্রশ্ন করতে যায়, ‘ও [অর্জুন] তোমার কোন বান্ধবীর সঙ্গে সময় কাঁটিয়েছে?’ জবাবে সোনম বলেন, ‘আমি এই ব্যাপারে বিশেষ কথা বলতে চাই না। তবে আমার তিন ভাই যা ঘটিয়েছে, আদতে কোনও বান্ধবী বাকি নেই’। এই কথা শুনেই লজ্জায় মুখ ঢাকেন অর্জুন। তিনি সরাসরি বলে বলেন, ‘তুই কি ধরণের বোন? আমাদের নিয়ে কী বলছিস তুই?
প্রবা//টিএম