× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুরু হচ্ছে আমার ভাষার চলচ্চিত্র উৎসব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪২ পিএম

শুরু হচ্ছে আমার ভাষার চলচ্চিত্র উৎসব

ভাষা, সংস্কৃতি ও চলচ্চিত্রের মেলবন্ধনে বাংলা ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর একটি ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব, যেখানে একসঙ্গে দেখা মিলবে সময়, প্রজন্ম ও ধারার বৈচিত্র্যে ভরা বাংলা সিনেমার।

আগামীকাল ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উৎসবটির ২৪তম আসর, যা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ছয় দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন সময়ের ও ভিন্ন প্রজন্মের মোট ২০টি বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে। গত বৃহস্পতিবার রাতে আয়োজকরা প্রদর্শনীর সময়সূচি ও চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছেন।

উৎসবের প্রথম দিন, ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় আহমেদ হাসান সানী পরিচালিত ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ চলচ্চিত্রের প্রদর্শনীর মাধ্যমে পর্দা উঠবে এবারের আসরের। পরবর্তী দিনগুলোতে দর্শকরা দেখতে পারবেন ‘দেয়া-নেয়া’, ‘সূর্যকন্যা’, ‘চক্কর ৩০২’, ‘তাণ্ডব’, ‘রূপবান’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘জয়া আর শারমিন’, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, ‘মেঘের অনেক রঙ’, ‘বেদের মেয়ে জোসনা’, ‘নীলচক্র’, ‘অন্যদিন’, ‘হারমোনিয়াম’, ‘মুক্তির গান’, ‘এশা মার্ডার’, ‘উৎসব’, ‘নয়নের আলো’ ও ‘ধর’সহ বহুল আলোচিত ও সময়োপযোগী চলচ্চিত্রগুলো।

উৎসবের সর্বশেষ প্রদর্শনীতে থাকছে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক আলোচিত সিনেমা ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’।

সবগুলো প্রদর্শনী অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে। প্রদর্শনীর দিন মিলনায়তনের প্রবেশদ্বার থেকেই সংগ্রহ করা যাবে টিকিট। মাত্র ৫০ টাকা মূল্যের টিকিটে দর্শকরা উপভোগ করতে পারবেন বাংলা চলচ্চিত্রের এই উৎসবমুখর আয়োজন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা