× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাক্ষাৎকার

গল্পে-গল্পে সেরা মনিরা মিঠু

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৪ পিএম

গল্পে-গল্পে সেরা মনিরা মিঠু

সাবলীল অভিনয় আর সংযত উপস্থিতির মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকের ভালোবাসা ধরে রেখেছেন অভিনেত্রী মনিরা মিঠু। পর্দায় তিনি কখনও কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি, কখনও মমতাময়ী নারীর অনুভবÑ সব চরিত্রেই নিজেকে তুলে ধরেছেন বিশ্বাসযোগ্যভাবে। সাম্প্রতিক সময়ে ‘এটা আমাদেরই গল্প’ ও ‘সম্পর্কের গল্প’ নাটকে তার অভিনয় দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অভিনয়ের পাশাপাশি পারিবারিক মূল্যবোধ ও সম্পর্কের গুরুত্ব তুলে ধরাই তার কাজের মূল দর্শন। দর্শকের ভালোবাসাকেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি মনে করেন মনিরা মিঠু। তার সাম্প্রতিক কাজ ভবিষ্যৎ ভাবনা নিয়ে অভিনেত্রী মনিরা মিঠুর সঙ্গে কথা বলেছেন মাহমুদা বিশ্বাস…

প্রশ্ন : সাম্প্রতিক যে কাজগুলো করছেন কেমন পরিচিতি পাচ্ছে?

উত্তর : প্রথমে বলতে চাই ‘এটা আমাদেরই গল্প’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সারা দেশব্যাপী। এ ছাড়া পাকিস্তানের মানুষও দেখে। এটা আমাদের গল্পের মত করে নির্মাণ করা হয়েছে। আমার চরিত্রটা খুবই আনন্দের সঙ্গে করছি। পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। অনেক দর্শক বলছে যে, পাকিস্তানের সিরিয়ালের সঙ্গে এটা আমাদেরই গল্পের মিল বা কপি করা হয়েছে। আসলে পাকিস্তানের সিরিয়ালের সঙ্গে এটা আমাদের গল্পের বা আমার চরিত্রের কোনো মিল নেই। গল্পটাও সাজানো হয়েছে ভিন্নভাবে। তিন জেনারেশনের অভিনেতা অভিনেত্রীরা একসঙ্গে অভিনয় করছি এবং সবাই একসঙ্গে অনেক মজা করে আনন্দের সঙ্গে কাজ করছি। এটা আমাদেরই গল্প দর্শকের কাছ থেকে অনেক প্রশংসা পাচ্ছে। প্রতিটি পর্ব প্রচার হওয়া মাত্রই এত পরিমাণ ভিউ হচ্ছে। অনেকেই বলছে যে এতদিন পরপর কেন আসছে প্রতিনিয়ত একটি করে পর্ব দেখতে চাই। আগে আমার যে চরিত্রটি ছিল ছোট বউকে দেখতে পারতাম না। সেই চরিত্রটির পরিবর্তন হয়েছে এখন আমি ছোট বউকে আদর করছি এটা দর্শক মেনে নিতে পারছে না। অনেকে বলছে আগের চরিত্রটাই ভালো ছিল, এখন তো নাটক আর জমবে না।

এ ছাড়া আমার আরেকটি কাজ ‘সম্পর্কের গল্প’ মাইলফলক একটি নাটক। আমার ক্যারিয়ারের অন্যতম নাটকগুলোর মধ্যে একটি। মোস্তফা কামাল রাজ খুবই দক্ষতার সঙ্গে নাটকটি নির্মাণ করেছেন। অনেক বেশি পরিশ্রম করে আমরা সবাই কাজটা করেছি। দর্শকের যে সাড়া পেয়েছি সেটা ধারণার বাহিরে। দর্শকের এত এত ভালোবাসা পেয়ে আমি ভীষণ আনন্দিত।

এ ছাড়া বেশকিছু নতুন প্রজেক্ট-এর সঙ্গে যুক্ত হয়েছি। প্রতিদিন শুটিং চলছে। বর্তমানে ঈদের কাজগুলো নিয়ে অনেক ব্যস্ত আছি। সামনে ঈদে অনেকগুলো কাজ আসছে আমার। বেশিরভাগ কাজগুলোই সিনেমাওলা ইউটিউব চ্যানেলের জন্য এবং পরিচালক মোস্তফা কামাল রাজের সঙ্গে।

প্রশ্ন : দীর্ঘ ক্যারিয়ারের পর এখন কি বেছে বেছে কাজ করছেন?

উত্তর : দীর্ঘ ক্যারিয়ারে আমি কখনও বেছে বেছে কাজ করিনি, এখনও করছি না। খারাপ চরিত্র বা করার মতো না এরকম কাজ আমার কাছে এখন পর্যন্ত আসেনি তাই বেছে বেছে কাজ করার প্রয়োজন হয়নি। আমার করা সব ধরনের কাজ দর্শক পছন্দ করে। আর দর্শক আমাকে আপন ভাবে, খুব ভালোবাসে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। 

প্রশ্ন : কেমন চরিত্রে কাজ করতে ভালো লাগে?

উত্তর : খুব অল্প কথা থাকবে নীরব শব্দ ছোট ছোট ডায়লগ থাকবে। এরকম চরিত্রে কাজ করতে বেশি ভালো লাগে। এ ছাড়া মায়ের চরিত্রে কাজ করেই বেশি আনন্দিত হই।

প্রশ্ন : একজন দর্শক হিসেবে আপনার অভিনীত নাটকগুলো কেমন লাগে?

উত্তর : মনিরা মিঠু হিসেবে নয় একজন সাধারণ দর্শক হিসেবে বলছি, আমার অভিনীত প্রতিটা কাজই অনেক ভালো লাগে। গল্পগুলোও এমনভাবে সাজানো হয়Ñ প্রতিটা কাজ থেকে দর্শক যেন কিছু শিখতে পারে। এ ছাড়া আমার বর্তমান কাজ ‘এটা আমাদেরই গল্প’ এবং ‘সম্পর্কের গল্প’ থেকে শিখেছি, পারিবারিক শিষ্টাচার খুবই জরুরি। পরিবারের সিদ্ধান্তই প্রতিটা সন্তানের মেনে নেওয়া উচিত। পরিবারের বাইরে গিয়ে কিছু করা উচিত নয়। মা-বাবারও তেমনই ভূমিকা থাকা উচিত যেন তাদের সিদ্ধান্তে যেন কোনো পালক ভেঙে না আসে। সর্বশেষ বলতে চাই, পরিবারেই শুরু, পরিবারেই শেষ, পরিবারেই জন্ম, পরিবারেই মৃত্যু। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমার ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ভালোবাসবেন আর আমার জন্য দোয়া করবেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা