× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পডকাস্টে নুসরাত ফারিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৩ পিএম

পডকাস্টে নুসরাত ফারিয়া

ঝলমলে আলো, ক্যামেরার ফ্ল্যাশ আর সাফল্যের উচ্ছ্বাসÑ এই দৃশ্যমান জগতের আড়ালেই লুকিয়ে থাকে তারকাদের আরেক জীবন। যেখানে থাকে না বলা গল্প, নিঃশব্দ কষ্ট, সিদ্ধান্তের ভার আর নিজেকে ভাঙা-গড়ার কঠিন অধ্যায়। সেই অদেখা জীবনের জানালাই এবার খুলে দিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

সম্প্রতি আলোচিত পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’-তে হাজির হয়ে একেবারে খোলামেলা কথায় নিজের জীবনের নানা দিক তুলে ধরেন ফারিয়া। ক্যারিয়ার, ব্যক্তিগত সংগ্রাম, সম্পর্ক আর বিশ্বাসÑ সবকিছু মিলিয়ে তার এই আড্ডা যেন পরিচিত এক তারকার ভিন্ন এক মুখ। এমন কিছু কথা তিনি শেয়ার করেন, যা শুনে অনেক ভক্তই নতুন করে ভাবতে বাধ্য হয়েছেন।

পডকাস্টে নিজের নাম নিয়েও মজার একটি তথ্য জানান নুসরাত ফারিয়া। তার পুরো নাম নুসরাত জাহান ফারিয়া হলেও পরিবারের দেওয়া আদরের নাম ‘সেতু’। ঘনিষ্ঠ মানুষদের কাছে তিনি আজও এই নামেই পরিচিতÑ তারকাখ্যাতির আড়ালেও যে একান্ত ব্যক্তিগত এক জগৎ আছে, সেটারই ছোট্ট ইঙ্গিত যেন।

জীবনের উত্থান-পতন প্রসঙ্গে ফারিয়া বলেন, কঠিন সময়ই তাকে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে। তার ভাষায়, ‘খারাপ সময়গুলো আমাকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে কে আসলে আপন আর কে পর।’ এই উপলব্ধিই নাকি তাকে আরও শক্ত ও সচেতন করে তুলেছে।

ভালোবাসা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। দুই বছর আগে ভালোবাসা দিবসে দেওয়া একটি বার্তার কথা স্মরণ করে ফারিয়া বলেন, গোলাপ উপহার নয়Ñ প্রতিদিন সম্মান দেওয়াটাই সম্পর্কের আসল ভিত্তি। নিজেকে হারিয়ে ভালোবাসার ধারণায় তিনি বিশ্বাসী নন; বরং নিজের ভালো থাকা নিশ্চিত করেই সম্পর্ক গড়ার দর্শনে আজও অটল।

গতকাল ৩১ জানুয়ারি রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হয়েছে পর্বটি; যেখানে নুসরাত ফারিয়ার অচেনা গল্পগুলো দর্শকের সামনে নতুন করে ধরা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা