× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টেপ ফুটওয়্যারের শুভেচ্ছাদূত তৌসিফ-তিশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ১৬:২৫ পিএম

স্টেপ ফুটওয়্যারের শুভেচ্ছাদূত তৌসিফ-তিশা

নাটক ও সিনেমার জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব ও তানজিন তিশা এবার ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন। দেশীয় এই ব্র্যান্ড প্রায় এক দশক ধরে বাজারে কার্যক্রম চালিয়ে আসছে এবং তৌসিফ ও তিশা এখন থেকে ব্র্যান্ডের প্রচারণা ও বিজ্ঞাপনী কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

সম্প্রতি অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তৌসিফ ও তিশা আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির এবং অ্যাড সাইনের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম। তৌসিফ মাহবুব বলেন, ‘স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারা আমার জন্য গর্বের। শুরু থেকেই ব্র্যান্ডটির দর্শন ও মূল্যবোধ আমার সঙ্গে গভীরভাবে সঙ্গতিপূর্ণ এবং দেশীয় ব্র্যান্ড হিসেবে এটি স্বাচ্ছন্দ্য, আত্মবিশ্বাস ও নির্ভরযোগ্যতার প্রতিচ্ছবি দেয়।’

অন্যদিকে তানজিন তিশা মন্তব্য করেন, ‘স্টেপ ফুটওয়্যার একটি আধুনিক, আত্মবিশ্বাসী ও বিশ্বাসযোগ্য দেশীয় ব্র্যান্ড। এর প্রতিটি পণ্যে গুণগত মান ও নান্দনিকতার সুস্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা যায়। এমন একটি ব্র্যান্ডের প্রতিনিধি হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।’

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ব্র্যান্ডের ভিশন, ঈদকেন্দ্রিক নতুন কালেকশন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। এই ব্র্যান্ড অ্যাম্বাসেডরশিপের মাধ্যমে তৌসিফ ও তিশা স্টেপ ফুটওয়্যারের সঙ্গে তাদের ব্যক্তিগত ও পেশাদার মূল্যবোধকে আরও শক্তিশালীভাবে তুলে ধরবেন, যা দেশীয় বাজারে ব্র্যান্ডটির গ্রহণযোগ্যতা ও পরিচিতি আরও বাড়াবে।

দেশের জনপ্রিয় তারকা জুটি এবং দেশীয় ফুটওয়্যার ব্র্যান্ডের সংযোগ এবারই প্রথমে নতুন মাত্রা যোগ করছে, যা বাজার ও ক্রেতাদের মধ্যে দেশীয় পণ্যের প্রতি আস্থা ও আগ্রহ বাড়াবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা