× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিষণ্নতা ও নীরব প্রেমের গল্প ‘নীল রেইনকোট’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ১৭:৫৫ পিএম

সাদ নাওভি ও জিম।

সাদ নাওভি ও জিম।

ধানমন্ডির এক পুরোনো ফ্ল্যাটে একা থাকে অর্পিতা। তার জীবন চলে ঘড়ির কাঁটায় মাপা নিয়মে। প্রতিদিন বিকেল ৫টা ২০ মিনিটে সে বারান্দায় দাঁড়ায়—কারও জন্য নয়, বরং একটি সম্ভাবনা আর নীল রঙের এক স্মৃতির অপেক্ষায়। এমনই এক বিষণ্ন ও নীরব প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘নীল রেইনকোট’।

তানভীর হাসানের গল্পে নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ নাওভি (শুভ্র) ও জিম (অর্পিতা)। এই নাটকের মাধ্যমেই ছোট পর্দায় প্রথমবারের মতো জুটি বাঁধলেন তারা।

বর্ষার এক দিনে নীলক্ষেতের এক পুরোনো বইয়ের দোকানে বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় নেয় শুভ্র ও অর্পিতা। নীল রেইনকোট পরা রবীন্দ্রনাথপ্রেমী তরুণ শুভ্রর সঙ্গে চা, বই আর বৃষ্টির আড্ডায় তৈরি হয় এক গভীর কিন্তু নিঃশব্দ সংযোগ। বিদায়ের বেলায় শুভ্র কথা দেয়, আবার দেখা হলে সে নীল রেইনকোট পরেই আসবে। এরপর শুরু হয় অর্পিতার দীর্ঘ প্রতীক্ষা। নীল রেইনকোট পরা কাউকে দেখলেই তার মনে দোলা দেয় সেই পুরনো স্মৃতি।

পরিচালক রুবেল আনুশ জানান, ভালোবাসা দিবসকে সামনে রেখে স্যাড-রোমান্টিক এই গল্পটি নির্মাণ করা হয়েছে। তার মতে, নাওভি ও জিম দুজনেই চরিত্রে মানিয়ে গেছেন।

প্রযোজক আকবর হায়দার মুন্না জানান, ভালোবাসা দিবস উপলক্ষ্যে নির্মিত হলেও নাটকটি মুক্তি পাবে তার আগেই। আগামী ৬ ফেব্রুয়ারি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘নীল রেইনকোট’।

নাওভি ও জিম ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন দিশা রহমান, আনোয়ার, সিদ্ধাত্য, আব্রাহাম তামিমসহ আরও অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা