× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিজার প্রকাশের পরই বিতর্কে ‘টক্সিক’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ১৭:০৯ পিএম

টিজার প্রকাশের পরই বিতর্কে ‘টক্সিক’

‘কেজিএফ’ সিরিজের সাফল্যের পর আবারও বড়পর্দায় ফিরছেন সুপারস্টার যশ। তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’-এর টিজার প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ছবিটি। তবে এই আলোচনা সিনেমার গল্প বা চরিত্র ঘিরে নয়, বরং টিজারে থাকা কিছু দৃশ্য নিয়ে তৈরি হওয়া তীব্র বিতর্কের কারণে।

টিজারে অশ্লীল দৃশ্য প্রদর্শনের অভিযোগ তুলে কর্ণাটক রাজ্য মহিলা কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে আম আদমি পার্টির (এএপি) মহিলা শাখা। অভিযোগপত্রে বলা হয়েছে, গীতু মোহানদাস পরিচালিত ‘টক্সিক’-এর টিজারে এমন কিছু ভিজ্যুয়াল উপস্থাপন করা হয়েছে, যা নারী ও শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি এসব দৃশ্য কন্নড় সংস্কৃতির মূল্যবোধের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়েছে।

এএপির মহিলা শাখার অভিযোগে আরও বলা হয়, কোনো ধরনের বয়সভিত্তিক সতর্কতা বা কনটেন্ট ওয়ার্নিং ছাড়াই টিজারটি জনসমক্ষে প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তাদের দাবি, অবিলম্বে টিজারটি প্রত্যাহার করে সামাজিক মাধ্যমসহ সব প্লাটফর্ম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হোক।

এ বিষয়ে এএপির রাজ্য সম্পাদক উষা মোহন বলেন, ‘রাজ্য মহিলা কমিশনের উচিত দ্রুত হস্তক্ষেপ করে সরকার ও পুলিশকে নির্দেশ দেওয়া, যেন এ ধরনের কনটেন্ট আর জনসমক্ষে না থাকে। সামাজিক নৈতিকতা ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষা করা এখন সময়ের দাবি।’ তিনি ভবিষ্যতে এমন বিতর্কিত ও আপত্তিকর কনটেন্ট প্রকাশ ঠেকাতে কঠোর আইন প্রণয়নের দাবিও জানান।

অন্যদিকে কর্ণাটক রাজ্য মহিলা কমিশন অভিযোগটি গ্রহণ করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, যশের ৪০তম জন্মদিন উপলক্ষে গত ৮ জানুয়ারি ‘টক্সিক’-এর টিজার প্রকাশ করা হয়। টিজারে যশের সঙ্গে একটি গাড়ির ভেতরে এক নারীর সংক্ষিপ্ত উপস্থিতি নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা